News Flash

  • Home
  • Uncategorized
  • টানা ১৬ দিন, বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম
Image

টানা ১৬ দিন, বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি ও কলকাতা, ২৯ মে (হি.স.): পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী| মঙ্গলবার আরও দামি হল পেট্রোল-ডিজেল| সোমবারের পর মঙ্গলবারও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম| এই নিয়ে টানা ১৬ দিন বাড়ল পেট্রোপণ্যের দাম| এদিন পেট্রোলের দাম বেড়েছে ১৫ পয়সা প্রতি লিটার| পাশাপাশি ডিজেলের দাম বেড়েছে ১৪ পয়সা প্রতি লিটার| অর্থাত্ কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ৮১.০৬ টাকা প্রতি লিটার| অপরদিকে, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭১.৮৬ টাকা প্রতি লিটার| শুধু কলকাতা নয়, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে দিল্লি এব মুম্বইতেও| মঙ্গলবার সকাল ছ’টা থেকে দিল্লি-মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে, ৭৮.৪৩ টাকা প্রতি লিটার (দিল্লি), ৮৬.২৪ টাকা প্রতি লিটার (মুম্বই)|
গত ১৬ দিন ধরে টানা বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম| ভারতের তেল কোম্পানি গুলি এখন প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় ও কমায়| কিন্তু, গত ১৬ দিন ধরে পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে| পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই আকাশছোঁয়া| এই মূল্যবৃদ্ধিতে আম জনতার চোখে রীতিমতো জল চলে এসেছে| সংশ্লিষ্ট মহলের ধারণা, পেট্রোপন্যের দাম বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নিত্যপ্রণ্যে| এই মুহূর্তে রমজান মাস চলছে, রমজান মাসে যাবতীয় ফল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম এমনিতেই আকাশছোঁড়া থাকে| তার উপর পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আরও চড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম| টান পড়েছে মধ্যবিত্তের পকেটে|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top