News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার দেশজুড়ে ৪টি লোকসভা এবং ১০টি বিধানসভা উপনির্বাচন
Image

সোমবার দেশজুড়ে ৪টি লোকসভা এবং ১০টি বিধানসভা উপনির্বাচন

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : রাত পোহালেই দেশজুড়ে ৪ টি লোকসভা এবং ১০ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আধাসেনা এবং পুলিশ। এছাড়াও নির্বাচনী কেন্দ্রগুলিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে আধাসেনা।
যে সব লোকসভা কেন্দ্রে এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেইগুলি হল উত্তরপ্রদেশের কাইরানা, মহারাষ্ট্রের পালঘর এবং ভাণ্ডারা-গোন্ডিয়া এবং নাগাল্যান্ডের একটি লোকসভা আসনে।
যে সব বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে সে কেন্দ্রগুলি হল উত্তরপ্রদেশের নূরপুর, পঞ্চাবের শাহকোট, বিহারের জোকিহাট, ঝাড়খণ্ডের গোমিয়া এবং সিল্লি, কেরলের চেঙ্গানুর, মেঘালয়ের আমপাটি, পশ্চিমবঙ্গের মহেশতলা এবং মহারাষ্ট্রের পালুস কোডেগাঁও। আগামী ৩১ মে ভোট গণনা হবে এই উপনির্বাচনের। কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর এই নির্বচনের উপর নজর থাকবে দেশের সমস্ত রাজনৈতিক দলের।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top