News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উজ্জ্বল যোজনা : প্রধানমন্ত্রী
Image

সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উজ্জ্বল যোজনা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উজ্জ্বল যোজনা| এই উদ্যোগের সৌজন্যে দরিদ্র, প্রান্তিক, দলিত এবং উপজাতি সম্প্রদায়ের মানুষদের জীবন আরও শক্তিশালী হয়ে উঠেছে| সোমবার সকালে নমো অ্যাপ-এর মাধ্যমে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার সকালে নমো অ্যাপ-এর মাধ্যমে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ভিডিও কনফারেন্সিং মারফত প্রধানমন্ত্রী বলেছেন, ‘উজ্জ্বল যোজনা দরিদ্র, প্রান্তিক, দলিত এবং উপজাতি সম্প্রদায়ের মানুষদের জীবনকে আরও শক্তিশালী করেছে| সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই উদ্যোগ|’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘২০১৪ সাল পর্যন্ত, ১৩ কোটি পরিবার এলপিজি সংযোগ পেয়েছিল| অর্থাত্, ছয় দশকেরও বেশি সময় ধরে এই সংখ্যা ১৩ কোটি| বেশিরভাগ ধনি ব্যক্তিরাই এলপিজি সংযোগ পেয়েছিলেন| কিন্তু, গত চার বছরে আরও ১০ কোটি নতুন এলপিজি সংযোগ করা হয়েছে| ফলস্বরূপ উপকৃত হয়েছেন দরিদ্ররা|’ প্রধানমন্ত্রীর দাবি, বর্তমানে ১০০টির মধ্যে ৮০টি ঘরে এলপিজি-র সুবিধা রয়েছে|
সোমবার সকালে নমো অ্যাপ-এর মাধ্যমে আয়োজিত এই কথোপকথোনের আয়োজন করেছিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক| ওডিশা, কাশ্মীর, তামিলনাড়ু ও অসমের সুবিধাভোগী মহিলাদের সঙ্গে এদিন ভিডিও কনফারেন্সিং মারফত কথা বলেছেন প্রধানমন্ত্রী| তাঁদের মধ্যে একজন হলেন জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা আর্জুমানা একজন মহিলা| ভিডিও কনফারেন্সিং মারফত অনন্তনাগের বাসিন্দা ওই মহিলার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী| ওই মহিলার সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখন রমজান মাস চলছে| শৈশবে আমার অধিকাংশ বন্ধুই মুসলমান ছিল, আমার মতোই যাঁদের গরিব পরিবারে জন্ম| আমার এখনও মনে আছে, রমজান মাসে মুসলিম মায়েরা ভোর তিনটে নাগাদ ঘুম থেকে উঠে রান্না করতে বাধ্য হতেন| এখন মহিলারা বলছেন, এলপিজি গ্যাস সংযোগের সৌজন্যে তাঁরা উপকৃত হচ্ছেন|’
এছাড়াও ভিডিও কনফারেন্সিং মারফত এদিন সকালে দেশের বিভিন্ন কেন্দ্রের ২-৩ জন মহিলার সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী| ওডিশা, কাশ্মীর, তামিলনাড়ু ও অসমের মহিলাদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছেন, ঘর-পরিবার এবং সমাজে পরিবর্তন আসবে তখনই, যখন মহিলাদের জীবনে পরিবর্তন আসবে| উজ্জ্বলা যোজনার সৌজন্যে মহিলাদের জীবনে পরিবর্তন এসেছে| তাঁরা উনুন, কাঠ এবং ধোঁয়া থেকে মুক্তি পেয়েছেন| এর ফলে তাঁদের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি, সময়ও বাঁচছে| এই বাড়তি সময় নিজেদের সন্তানদের পড়াশোনার জন্য ব্যবহার করতে পারছেন মহিলারা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top