News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসের বলি দুই যাত্রী, রুতর আহত ১১
Image

যান সন্ত্রাসের বলি দুই যাত্রী, রুতর আহত ১১

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ মে৷৷ রবিবার সলাকে মেলাঘর থানাধীন পঞ্চপান্ডব এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও ১১ জন৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়েছেন৷ আহত অপর একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে৷ একটি মিনি ট্রাক উল্টে এই দুর্ঘটনা ঘটে৷ পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় আলমগির হোসেন (৩৫) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা গিয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছে আরও ১১জন৷ রবিবার সিপাহীজলা জেলার সোনামুড়া – বিশ্রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে৷ আহতদের সকলের পরিচয় এখনও জানা যায়নি৷ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, মেলাঘর থেকে যাত্রী ও সবজি নিয়ে একটি মিনি ট্রাক বিশ্রামগঞ্জ যাচ্ছিল৷ পথে পঞ্চপান্ডব এলাকায় এলে রাস্তায় বাঁক নিতে গিয়ে ট্রাকটি উল্টে যায়৷ এই সময় ট্রাকের চালক ছাড়াও ১২ যাত্রী গুরুতর আহত হন৷ তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা আলমগির হোসেনকে মৃত ঘোষণা করেন৷ বাকিদের আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়৷ জিবি হাসপাতালে অপর আহত আলমগির হোসেন ভুঁইয়ার মৃত্যু হয়৷ বাকিদের চিকিৎসা চলছে৷ তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top