News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব শান্তি ও সৌভাতৃত্বকে সুনিশ্চিত করতে গুরুদেব রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গী আমাদের পথ প্রশস্ত করে : নরেন্দ্র মোদী
Image

বিশ্ব শান্তি ও সৌভাতৃত্বকে সুনিশ্চিত করতে গুরুদেব রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গী আমাদের পথ প্রশস্ত করে : নরেন্দ্র মোদী

শান্তিনিকেতন, ২৭ মে (হি.স.): বিশ্ব শান্তি ও সৌভাতৃত্বকে সুনিশ্চিত করতে গুরুদেব রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গী আমাদের পথ প্রশস্ত করে| প্রথমবার শান্তিনিকেতন সফরে এসে নিজের মত প্রকাশ করে গেলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গত ২৫ মে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এর সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বভারতী-র আচার্য রূপে উপস্থিত হন প্রধানমন্ত্রী। শান্তিনিকেতনে পৌঁছে তিনি প্রথমেই যান গুরুদেব রবীন্দ্রনাথের বসত বাড়ি ঐতিহ্য প্রাঙ্গন উদয়ন বাড়িতে। সেখানে কবি গুরুর বসার আসনে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। কবির স্মৃতি বিজড়িত গৃহ ঘুরে দেখেন। ওখানেই বিশ্বভারতী ভিজিটরস বুক-এ নিজের অনুভূতি অভিব্যক্ত করেন আচার্য নরেন্দ্র মোদী।
আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মত প্রকাশ করেন লিখেছেন, \”গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে আসা আমার কাছে সৌভাগ্যের বিষয়।\” এখানেই না থেমে প্রধানমন্ত্রী আরও লেখেন, “বিশ্ব শান্তি ও সৌভাতৃত্বকে সুনিশ্চিত করতে ওনার দৃষ্টিভঙ্গী আমাদের পথ প্রশস্ত করে এবং চিরকাল করে চলবে। আমার শুভকামনা রইল যে এখানকার পরবর্তী প্রজন্ম গুরুদেবের দৃষ্টিভঙ্গী অনুসারে,শান্তিনিকেতনের পরম্পরায় নির্ভিক, মানবীয় ও বিনম্র হওয়ার সঙ্গে সঙ্গে দেশ ও রাষ্ট্র নির্মানেও নিরন্তর সচেষ্ট থাকবে। আমি আশা করি যে নতুন প্রজন্ম বিশ্বভারতীর উন্মুক্ত বাতাবরনে বিকসিত হয়ে মানবজাতির বিকাশে নিজেদের মহত্বপূর্ন ভূমিকা নেবে। গুরুদেবকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই\” এই অনুভূতি ভিজিটরস বুকে লিখে নিচে সই করে দেন নরেন্দ্র মোদী। যা বিশ্বভারতীর সম্পদ হযে থাকল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top