News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, আহত ১৯ জন সিআরপিএফ জওয়ান
Image

শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, আহত ১৯ জন সিআরপিএফ জওয়ান

শ্রীনগর, ২৭ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একটি ট্রাক| ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন সিআরপিএফ-এর ২৮ নম্বর ব্যাটেলিয়নের অন্তত ১৯ জন জওয়ান| তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| সূত্রের খবর, পাথর নিক্ষেপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ওই ট্রাকটি|
সিআরপিএফ-এর আইজি রবিদীপ সাহি জানিয়েছেন, পাথর নিক্ষেপের কারণে রবিবার সকালে শ্রীনগরের বেমিনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একটি ট্রাক| দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন অন্তত ১৯ জন সিআরপিএফ জওয়ান| তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| আহতদের মধ্যে ন’জনকে সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top