News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যুবার্ষিকী জওহরলাল নেহরুর, শ্রদ্ধার্ঘ্য মোদী-মনমোহনের
Image

মৃত্যুবার্ষিকী জওহরলাল নেহরুর, শ্রদ্ধার্ঘ্য মোদী-মনমোহনের

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পাশাপাশি প্রয়াণ দিবসে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী|
১৮৮৯ সালের ১৪ নভেম্বর উত্তর প্রদেশের এলাহাবাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু| তিনি প্রয়াত হয়েছিলেন ১৯৬৪ সালের ২৭ মে| রবিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘মৃত্যুবার্ষিকীতে পণ্ডিত জওহরলাল নেহরু, আমাদের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি|’ পাশাপাশি প্রয়াণ দিবসে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top