News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই’র পাহাড়ি এলাকায় আইপিএফটির চাঁদা আদায় ঘিরে যান চলাচলে জটিলতা
Image

খোয়াই’র পাহাড়ি এলাকায় আইপিএফটির চাঁদা আদায় ঘিরে যান চলাচলে জটিলতা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ মে৷৷ রাজ্যের প্রত্যন্ত এলাকায় রাজনৈতিকভাবে অস্থিরতা ক্রমশ বাড়ছে৷ অটো চালকদের কাছ থেকে আইপিএফটি’র চাঁদা সংগ্রহের ঘটনায় শনিবার খোয়াই জেলায় চাম্পাহাওর, তুলাশিখর, আমপুরা এবং আশারামবাড়ী এলাকায় অটো চলাচল বন্ধ ছিল৷ সাথে জীপ চলাচলও বন্ধ ছিল৷ সন্ধ্যার পর প্রশাসনের উদ্যোগে আশারামবাড়ী এলাকায় অটো চলাচল শুরু হয়৷ কিন্তু, এই ঘটনাকে ঘিরে খোয়াইতে অটো চালকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছিল৷ স্থানীয় মোটর শ্রমিক সংগঠনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন ঠিকই, কিন্তু এই অবস্থা না শুধরালে আগামীদিনে জটিলতা আরও বাড়বে৷ সূত্রের খবর, রবিবার মহকুমা প্রশাসন এই জটিল পরিস্থিতির পর্যালোচনা করবে৷ তাছাড়া, বিএমএস স্থানীয় নেতৃবৃন্দও খোয়াই জেলায় সমস্ত মোটর শ্রমিকদের নিয়ে এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যাবে সেবিষয়ে বৈঠক করবে৷

শনিবার সকাল থেকেই অটো চলাচল বন্ধ হয়ে যায় চাম্পাহাওর, তুলাশিখর, আমপুরা এবং আশারামবাড়ী এলাকায়৷ খোয়াই থেকে কোন অটো ওই এলাকায় যায়নি৷ এবিষয়ে জনৈক অটো চালক জানিয়েছেন, আইপিএফটি কর্মীরা সমস্ত অটো চালকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করছে৷ তাঁর কথায়, আইপিএফটি কর্মীরা তাঁদের সাফ জানিয়েছেন পাহাড়ী এলাকায় যান চলাচলে কর দিতে হবে৷ ফলে, তাঁরা যান চলাচল বন্ধ রেখেছে, জানান তিনি৷

এবিষয়ে খোয়াই মহকুমা শাসক জানিয়েছেন, ওই এলাকাগুলিতে যান চলাচলে সামান্য সমস্যা হয়েছে ঠিকই, কিন্তু যানবাহন চালাতে হলে কর দিতে হবে এমন কোন খবর জানা নেই৷  তাঁর কথায়, পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে প্রশাসন সব রকম উদ্যোগ নিয়ে রেখেছে৷ সূত্রের খবর, রবিবার এই পরিস্থিতি নিয়ে খোয়াই জেলা প্রশাসন পর্যালোচনা করবে৷ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া দরকার সেবিষয়ে বৈঠকে আলোচনা হবে৷ পাশাপাশি যান চালকদেরও সাথে আলাদাভাবে আলোচনা করবে প্রশাসন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top