News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী : অমিত শাহ
Image

ভারতের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী : অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): দেখতে দেখতে পার বছর চার| ২০১৬ সালের ২৬ মে, ভারতের ১৪ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী| দেখতে দেখতে অতিক্রান্ত হল দীর্ঘ চার বছর| বিরোধীদের মতে, মোদী সরকারের নেতৃত্বাধীন বিগত চার বছর ছিল ‘হতাশাজনক’| কিন্তু, গেরুয়া শিবিরের বার্তা, ‘ভারতের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী’| মোদী সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| সাংবাদিক সম্মেলন করে অমিত শাহ বলেছেন, ‘দেশবাসীকে সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রী প্রদান করেছে ভারতীয় জনতা পার্টি| নরেন্দ্র মোদী হলেন সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রী এবং বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে একজন| মোদী হলেন একজন প্রধানমন্ত্রী, যিনি দৈনিক ১৫-১৮ ঘন্টা কাজ করে থাকেন| আমরা গর্বিত, কারণ এমন একজন প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির নেতা|’
বিগত চার বছরে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে বহুবার আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| মোদী সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাহুলকেও কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| সোনিয়া পুত্র রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, ‘রাহুল গান্ধীর কাছ থেকে কি আর আশা করা যেতে পারে? তিনি বিরোধী শিবিরে আছেন, তাঁকে ওই কাজই করতে হবে|’ সীমান্ত সমস্যা এবং জঙ্গি হামলা প্রসঙ্গেও এদিন বক্তব্য রেখেছেন অমিত শাহ| বিজেপির সর্বভারতীয় সভাপতির কথায়, ‘সীমান্তের নিরাপত্তার বিষয়ে আমাদের সহনশীলতা একেবারে শুন্য| বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলেই সর্বাধিক জঙ্গি খতম হয়েছে|’
গত কয়েকদিন ধরে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| মোদী সরকারের বিরোধিতায় সরব কংগ্রেস, তৃণমূল সহ প্রায় সমস্ত রাজনৈতিক দলই| পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে এদিন অমিত শাহ বলেছেন, ‘পেট্রোল-ডিজেলের বর্তমান মূল্য, কংগ্রেস সরকারের তিন বছরের সরকারের মতোই| এ বিষয়ে ভাবনা চিন্তা করছে সরকার এবং এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা করা হবে|’ এছাড়াও এনডিএ জোট প্রসঙ্গে এদিন বক্তব্য রেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| অমিতের বার্তা, ‘এনডিএ থেকে টিডিপি (তেলুগু দেশম পার্টি) বেরিয়ে গিয়েছে, কিন্তু, নীতীশজি এসেছেন| ২০১৪ সালের পর থেকে এযাবত্ ১১টি দল এনডিএ-র অংশ হয়েছে| এনডিএ-এর পরিবার বেড়েছে, কমেনি| শুধুমাত্র চন্দ্রবাবুজি (অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু) বেরিয়েছেন|’
উল্লেখ্য, মিনিমাম গর্ভমেন্ট এবং ম্যাক্সিমাম গভর্নেন্স, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই স্লোগানেই বাজিমাত করেছিলেন নরেন্দ্র মোদী| দেখতে দেখতে অতিক্রান্ত হল চারটি বছর| চার বছর অতিক্রান্ত হয়ে এবার পাঁচে পা দিল মোদী সরকার| সেই অর্থে আসন্ন লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top