News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বিলোনীয়া, বিধায়ক সহ ঘায়েল সাত
Image

সিপিএম-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বিলোনীয়া, বিধায়ক সহ ঘায়েল সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বিলোনীয়া৷ বিজেপি কর্মীদের ছোড়া ইট পাটকেলে ঘায়েল হয়েছেন

শুক্রবার বিলোনীয়ায় সিপিএমের মিছিলের গতি রোধ করে নিরাপত্তা বাহিনীর কর্মীরা৷ ছবি নিজস্ব৷

সাতজন সিপিএম নেতা ও কর্মী৷ এই ঘটনায় বিলোনীয়া থানায় সিপিএমের পক্ষ থেকে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এদিন, সিপিএমের মিছিল ও ডেপুটেশনকে ঘিরেই এই উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে৷ সিপিএমের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করেছে বিজেপি৷ অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ  সিপিএম তাদের অফিসের সামনে দিয়ে মিছিল করে যাওয়ার সময় বিজেপির বিরুদ্ধে উত্তেজন শ্লোগান দিয়েছে৷ আর এ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে৷

এদিন সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল ১১টায় পুলিশের বৈধ অনুমতি নিয়ে ভারতের কমিউইনস্ট পার্টি (মার্কসবাদী)-র বিলোনীয়া মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা শাসকের কাছে গণডেপুটেশন দিতে পার্টির মহকুা কমিটির অফিস থেকে একটি মিছিল শুরু হয়৷ দাবীগুলি  ছিল ১) মহকুমায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, ২) বুলডজাল দিয়ে পার্টি ও বিভিন্ন গণসংগঠনের অফিস গুড়িয়ে দেয়া চলবে না৷ ভেঙ্গে দেওয়া অফিসের ক্ষতিপূরণ দিতে হবে ৩) গ্রাম-শহরে কাজ, খাদ্যের ব্যবস্থা করতে হবে এবং ৪) আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে৷

এই মিছিল পুলিশের উপস্থিতিএত মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন দিতে অগ্রসর হয় এবং মহকুমা শাসকের অফিসের নিকটবর্তী স্থানে পুলিশ মিছিলের গতি রোধ করে৷ মিছিল থেকে প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে দাবী সনদ তুলে দিতে যান৷ এই সময়ে অশোক মিত্রের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সভা শুরু হয়৷ সভায় পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার বক্তব্য রাখেন৷ ডেপুটেশন শেষে সভায় মহকুমা সম্পাদক তাপস দত্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ সভা শেষ করে পার্টির মহকুমা অফিসের দিকে আসার পথে থানার সামনে পুলিশের উপস্থিতিতে বিজেপি’র গুন্ডারা মিছিল আক্রমণ করে৷ ওদের আক্রমণে পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ত্রিলোকেশ সিনহা, মহকুমা সম্পাদক তাপস দত্ত, বিধায়ক সুধন দাস সহ অনেক পার্টি নেতা ও কর্মী আহত হন৷ আহত অবস্থায় মিছিল পার্টি অফিসে আসার পর বিজেপি’র আশ্রিত গুন্ডারা পার্টি অফিস লক্ষ্য করে ইট বৃষ্টি করে৷ পরে পুলিশের সাহায্যে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র ত্রিপুরা রাজ্য সম্পাদকন্ডলী পুলিশের সামনেই প্রকাশ্য দিবালোকে মিছিলের উপর বিজেপি’র দুর্বৃত্তদের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে৷ পার্টি আবারও রাজ্য সরকারকে আইনের শাসন পুন প্রতিষ্ঠা করতে আবেদন জানাচ্ছে৷ দলমত নির্বিশেষে রাজ্যের সকল অংশের গণতান্ত্রিক মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হতে আহ্বান জানাচ্ছে৷

এদিকে, বিজেপির অভিযোগ সিপিএম শান্তিপূর্ণ মিছিলের নামে উত্তেজক শ্লোগান দিচ্ছিল৷ স্থানীয় বিজেপি অফিসের পাশ দিয়ে মিছিলটি যাওয়ার সময় সিপিএম নেতা কর্মীরা বিজেপির বিরুদ্ধে উত্তেজক শ্লোগান দিচ্ছিলেন৷ এর কারণেই এই সংঘর্ষ হয়েছে৷ এদিন এই সংঘর্ষকে ঘিরে অল্প সময়ের মধ্যেই বিলোনীয়া শহর রনাঙ্গনের রূপ নেয়৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে কার্য্যত ব্যর্থ বলে স্থানীয়দের অভিযোগ৷ বিজেপির দাবি, সিপিএম-ও পাল্টা ইট পাটকেল ছুড়েছে৷ তাতে বিজেপির কয়েকজন কর্মী সামান্য আহতও হয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top