News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিরোধীদের প্রতি শাসক দলের আচরণ সংসদীয় গণতন্ত্রের জন্য বিপদজনক ঃ মানিক সরকার
Image

রাজ্যে বিরোধীদের প্রতি শাসক দলের আচরণ সংসদীয় গণতন্ত্রের জন্য বিপদজনক ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ রাজ্যবাসীর ভোটে রাজ্যে বিজেপি ক্ষমতা এসেছে৷ সেই রায় সিপিএম মাথা পেতে নিয়েছে৷ কিন্তু নতুন সরকার

শুক্রবার আগরতলায় গণবস্থানে বক্তব্য রাখছেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

গঠিত হওয়ার পর রাজ্যে বিরোধীদের সাথে শাসক দলের আচরণ সংসদীয় গণতন্ত্রের জন্য বিপদজনক৷ শুক্রবার আগরতলা স্থিত ওরিয়েন্ট চৌমুহনীতে গণবস্থানে এই ভাবেই বিজেপি তথা রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চরিয়েছেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাঁর দাবি, বিজেপি কাজে অসন্তুষ্ট হয়ে তাদের দলের একনিষ্ট কর্মীরা এখন সিপিএমের সাথে যোগাযোগ করছেন৷

এদিন এই গণবস্থানে সিপিএমের রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্বরা অংশ নিয়েছিলেন৷ রাজ্যে আইনের শাসন হুমকির মুখে এবং নতুন সরকার গঠিত হওয়ার পর গ্রাম পাহাড়ে কাজ ও খাদ্যের অভাবের কারণে সিপিএম এই গণবস্থান সংগঠিত করেছে বলে নেতৃত্বদের দাবি৷ গণবস্থানে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বিজেপি – আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেছেন৷ তাঁর কথায়, এখন সারা রাজ্যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ চালানো হচ্ছে বিরোধীদের উপর৷ জোট সরকারের মদতেই এই আক্রমণগুলি সংগঠিত হচ্ছে৷ তিনি কড়া ভাষায় বলেন, অগণতান্ত্রিক ভাবে বিরোধী রাজনৈতিক দল এবং ট্রেড ইউনিয়নের অফিসগুলি ভেঙে দেওয়া হচ্ছে৷ তাঁর কথায়, গত ৭০ বছর ধরে এ রাজ্যে আরএসএস তাদের সংগঠন চালাচ্ছে৷ কিন্তু, কখনও তাদের বাধা দেওয়া হয়নি৷ অথচ এখন সরকার পরিবর্তনের ফলশ্রুতিতে বিরোধী দলের বিরুদ্ধে নানা ভাবে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে৷

তিনি উষ্মা প্রকাশ করে বলেন, এখন রাজ্যে বিরোধীদের সাথে বিজেপির আচরণ সংসদীয় গণতন্ত্রের জন্য বিপদজনক৷ তাঁর দাবি, এই পরিস্থিতি না বদলালে এ রাজ্যে গণতন্ত্র বিপন্ন হবে৷

এদিন মানিক সরকার গ্রাম পাহাড়ের পরিস্থিতির বর্ণনা তুলে ধরে গভীর চিন্তা ব্যক্ত করেছেন৷ তাঁর কথায়, পাহাড়ে কাজের ও খাদ্যের ভীষন অভাব দেখা দিয়েছে৷ এই পরিস্থিতি অবিলম্বে না বদলালে পাহাড় ভয়ংকর রূপ নেবে৷ তাঁর দাবি, পাহাড়ে কাজের পরিবেশ এবং খাদ্যের প্রয়োজন অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক৷

এদিন এই গণবস্থানে সিপিএম রাজ্য সম্পাদক সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ রাজ্য সরকার এবং বিজেপি ও আইপিএফটির বিরুদ্ধে সমালোচনায় মুখর হন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top