নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ সাত সকালে নন্দননগরে দুটি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ জি বি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল নয়টা নাগাদ নন্দননগর কোয়ার্টার চৌমুহনী এলাকায় রাস্তার পাশে একটি ব্যাগের ভিতর দুটি সদ্যোজাত শিশুর মৃতদেহ পড়ে রয়েছে বলে খবর দেয় স্থানীয় জনগণ৷ খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে দুটি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে জি বি হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে, দুটি সদ্যোজাত শিশুর মৃতদেহ সেখানে কারা ফেলে গিয়েছেন সেই বিষয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ সম্প্রতি, ঐ এলাকাতেই আরও তিনটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ একের পর এক এই ঘটনায় রহস্য দানা বাঁধছে৷ আশঙ্কা করা হচ্ছে, কোন নার্সিং হোম থেকে এই শিশুগুলির মৃতদেহ ঐ এলাকায় ফেলে দেওয়া হচ্ছে৷ তবে পুলিশের সুষ্ঠু তদন্তের মাধ্যমেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে বলে জনগণের অভিমত৷

নন্দননগরে দুটি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















