News Flash

  • Home
  • Uncategorized
  • লোক দেখানো তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ের, সমাবর্তন কেলেংকারীর বলির পাঁঠা করা হল হিন্দী অধ্যাপককে, মূল পান্ডারা অধরাই
Image

লোক দেখানো তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ের, সমাবর্তন কেলেংকারীর বলির পাঁঠা করা হল হিন্দী অধ্যাপককে, মূল পান্ডারা অধরাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে ৷৷ সমাবর্তন কেলেংকারীতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের হিন্দি অধ্যাপককে বলির পাঁঠা করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীকে অপমান করার দায়ে এক সহকারী অধ্যাপক জয় কুশলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে৷ সংশ্লিষ্ট ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লোক দেখানো তদন্ত কমিটিও গঠন করেছে৷ তবে, মূল পান্ডারার অধরাই রয়ে গেছেন৷

ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছর পর অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছে৷ তাতে রীতিমতো স্তম্ভিত রাজ্যের শিক্ষাজগত৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে রিপোর্ট গেছে৷ এই ঘটনার জেরে, একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে সংগঠিত বিভিন্ন কেলেঙ্কারির বিষয়গুলিও এখন মাথাচাড়া দিয়ে উঠছে৷ এই অবস্থায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারও অস্বস্তির বাতাবরণ বিরাজ করছে৷ তড়িঘড়ি গৃহীত সহকারী অধ্যাপক জয় কুশলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে৷ সংশ্লিষ্ট ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে৷ তবে, এই তদন্ত কমিটি যে স্রেফ লোক দেখানো, তা মনে করছেন বিশ্ববিদ্যালয়ের একাংশ অধ্যাপক৷

সূত্রের খবর, বহু কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত উপাচার্য ডঃ অঞ্জনকুমার ঘোষ রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী রতনলাল নাথের কাছে সংশ্লিষ্ট বিষয়ে ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন৷ এদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  যে তদন্ত কমিটি গঠন করেছে তাতে আদৌ কোন কিনারা হবে কিনা, সেই প্রশ্ণ উঠছে৷ কারণ, ঘটনার পেছনে বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদাধিকারীরা যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে৷ উচ্চ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিষয়টি পরিকল্পনামাফিক করা হয়েছে বলে অভিযোগ করেছেন৷ পূর্বে রচিত ষড়যন্ত্র মোতাবিক এমনটা হয়েছে৷ এই ঘটনার মাধ্যমে রাজ্যের জনগণকে অপমানিত করা হয়েছে৷ তিনি রাজ্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷

এদিকে জানা গেছে, যে অধ্যাপক রতনলাল নাথের ভাষণদানকালে তাঁর হাতে ভাষণ বন্ধ করার জন্য চিরকুট ধরিয়ে দিয়েছিলেন সেই সহকারী অধ্যাপক জয় কুশল স্বেচ্ছায় এই কাজ করেননি৷ তাঁর উপর নির্দেশ ছিল কর্তৃপক্ষের৷ এই অবস্থায় কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ৷ তবে ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়েও অস্থিরতা চরমে উঠেছে৷ আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সাম্প্রতিককালে কেলেঙ্কারি বিভিন্ন বিষয়গুলি নিয়ে নতুন করে তৎপরতা শুরু হবে বলেও ধারণা করা হচ্ছে৷ এদিকে, প্রবীণ নাগরিকদের এক মঞ্চ বৃহস্পতিবার রাজ্যপালের সাথে দেখা সমাবর্তনে ঘটে যাওয়া কলংজনক ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top