News Flash

  • Home
  • Uncategorized
  • নিপা ভাইরাসের হানাদারি অব্যাহত, কেরলে মৃতের সংখ্যা বেড়ে ১২
Image

নিপা ভাইরাসের হানাদারি অব্যাহত, কেরলে মৃতের সংখ্যা বেড়ে ১২

কোঝিকোড়, ২৪ মে (হি.স.): নিপা ভাইরাসের হানাদারি অব্যাহত দক্ষিণ ভারতের রাজ্য কেরলে| নিপা-র থাবায় কেরলে প্রাণ হারালেন আরও একজন| সবমিলিয়ে নিপা-র হানায় কেরলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২| একই সঙ্গে কেরলে আরও তীব্র হল নিপা ভাইরাসের আতঙ্ক| বৃহস্পতিবার নিপা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারালেন কেরলের কোঝিকোড়ে জেলার সোপ্পিক্কাড়া গ্রামের বাসিন্দা ৬০ বছর বয়সি একজন রোগী| জেলা মেডিক্যাল অফিসার ভি জয়শ্রী জানিয়েছেন, কোঝিকোড়ে শহরের বেবি মেমোরিয়াল হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন ৬০ বছর বয়সি রোগী ভি মুসা| বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে|
এদিকে, নিপা ভাইরাসের হানাদারি অব্যাহত থাকায় আতঙ্কিত কেরলের মানুষজন| সতর্ক করা হয়েছে পর্যটকদেরও| পর্যটকদের উদ্দেশ্যে কেরল সরকারের অনুরোধ, উত্তরাঞ্চলীয় কেরলের চারটি জেলা, যথাক্রমে কোঝিকোড়, মালাপ্পুরাম, ওয়ানাদ এবং কন্নুর জেলা এড়িয়ে চলুন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top