News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে মা, স্ত্রী ও সন্তানদের পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবলের
Image

কৈলাসহরে মা, স্ত্রী ও সন্তানদের পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ মা, স্ত্রী এবং সন্তানসন্ততিদের পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে জনৈকি কনস্টেবলের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার কৈলাসহরের পশ্চিম পঞ্চনগর এলাকায়৷ জানা গেছে, পঞ্চনগর এলাকায় জনৈক কনস্টেবল রাধাকান্ত দেববর্মা তার স্ত্রী এবং দুই কন্যা সহ বৃদ্ধা মাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে৷ এ ঘটনার পর কনস্টেবল রাধাকান্ত দেববর্মা পলাতক৷ যদিও তার বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা দায়ের করা হয়েছে৷

এদিকে, মহকুমা পুলিশ আধিকারিক বুদ্ধ দেববর্মা জানান, ঘটনার তদন্ত চলছে৷ শীঘ্র অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে৷ কিন্তু, ঘটনার পর এলাকাবাসী এবং পরিবারের অভিযোগ, ঘটনার দিন রাত দেড়টা নাগাদ ঘরের জানালা দিয়ে গাদা বন্দুকের নল ঢুকিয়ে স্ত্রী ও সন্তানদের গুলি করে মেরে ফেলার চেষ্টা করেছিল বুদ্ধ৷ গুলির শব্দ পেয়ে জেগে ওঠেন রাধাকান্তের স্ত্রী৷ তবে, মহকুমা আধিকারিক বুদ্ধ দেববর্মার গুলি চালানো সংক্রান্ত অভিযোগের সত্যতা নেই বলে জানান৷ জানা গিয়েছে, রাধাকান্ত দেববর্মা ধর্মনগর থানায় কর্মরত ছিলেন৷ দীর্ঘ নয় মাস ধরে তার সঙ্গে থানার কোনও যোগাযোগ নেই, অভিযোগ থানা কর্তৃপেেক্ষর৷ মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাধাকান্ত নানান অসামাজিক কাজে লিপ্ত ছিল, আকন্ঠ মদ্যপানও করতে সে৷ নিয়মিত কাজে আসে না৷ ইদানীং সে বেতন পাচ্ছে না বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক৷ তিনি জানান, ঘটনার দিন সে রাতে বাড়িতে যায়৷ বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার৷ এরপর একটা সময় সে ঘর থেকে বেরিয়ে যায়৷ ফের রাত দেড়টা নাগাদ ফিরে আসে৷ বারান্দায় ঝোলানো কাপড়চোপড় জড়ো করে আগুন ধরিয়ে দেয়৷ আগুন দেখে ঘুম থেকে জেগে উঠেন রাধাকান্তের স্ত্রী ও শিশুরা৷ সঙ্গে সঙ্গে তাঁরা চিৎকার করতে শুরু করেন৷ তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন৷ অল্পের জন্য বেঁচে যায় রাধাকান্তের পরিবার৷ এদিকে, এ ঘটনার পর রাধাকান্ত পালিয়ে গেছে৷ কৈলাসহর থানার পুলিশ রাধাকান্তকে গ্রেপ্তার করতে মাঠে নেমেছে৷ কিন্তু, চবিবশ ঘন্টা পরও তার হদিশ পাওয়া যায়নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top