News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই প্রার্থী দেবে সমাজবাদী পার্টি
Image

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই প্রার্থী দেবে সমাজবাদী পার্টি

লখনউ, ২৩ মে (হি.স.) : মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভা আসনেই লড়াইয়ের জন্য প্রস্তুত সমাজবাদী পার্টি। মূলত উত্তরপ্রদেশের দল হিসেবে পরিচিতি থাকলেও সদ্য সমাপ্ত গুজরাট এবং কর্ণাটক বিধানসভা নির্বাচনে লড়তে দেখা গিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে। ওই দুই রাজ্যের বিধানসভায় নির্বাচনে চূড়ান্ত ভাবে পর্যদুস্ত হলেও হাল ছাড়তে রাজি নন তিনি। তাই দলীয় সূত্রে খবর, চলিত বছরের শেষ দিকে অনুষ্ঠিত মধ্যপ্রদেশ বিধানসভা নির্বচনে সবকটি আসনে লড়াই করবেন সমাজবাদী পার্টি।

এই প্রসঙ্গে দলীয় মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি তিন দিনের সফরে মধ্যপ্রদেশে গিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সিদনি এবং সাতনা জেলায় কয়েকটি সভা করেন তিনি। তখনই অখিলেশ যাদব এই সিদ্ধান্ত নেন যে সবকটি আসনেই লড়াই করবে তার দল। গোটা রাজ্যজুড়ে এবার ছুটবে সাইকেল(সমাজবাদী পার্টির দলীয় প্রতীক)। ১৫ বছর ধরে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে কোনও রকমের উন্নতি হয়নি।

প্রসঙ্গত, গুজরাট বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনে ৫ টি আসনে প্রার্থী দিয়েছিল সমাজবাদী পার্টি। কর্ণাটকে ২৪ টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। সবকটি আসনেই পরাজয় হয়েছে তাদের।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top