News Flash

  • Home
  • Uncategorized
  • আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে একত্রিত হতে হবে, বেঙ্গালুরুতে বার্তা মমতা-নাইডুর
Image

আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে একত্রিত হতে হবে, বেঙ্গালুরুতে বার্তা মমতা-নাইডুর

বেঙ্গালুরু, ২৩ মে (হি.স.): আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে একত্রিত হওয়ার অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু|উদ্দেশ্য একটাই-২০১৯ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে যেন তেন প্রকারেণ রুখতেই হবে| কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার বিকেলে শপথগ্রহণ করেছেন জেডি (এস)-এর এইচ ডি কুমারস্বামী| কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বুধবার দুপুরে বেঙ্গালুরুতে পৌঁছন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নাইডু|

কুমারস্বামীর শপথগ্রহণের প্রাক্কালে কর্ণাটক বিধান সৌধে সাংবাদিদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কুমারস্বামী শপথ নিচ্ছেন, এ জন্য আমরা খুবই খুশি|কর্ণাটকের ভাই-বোনেদের প্রতি আমাদের অভিনন্দন| কুমারস্বামীকে সমর্থণ করার জন্য সমস্ত আঞ্চলিক দল আজ এখানে| জনগণের উন্নয়নের জন্য আমরা সর্বদা সচেষ্ট হবো|’ মোদী-বিরোধী আঞ্চলিক দলগুলির জোট-শক্তি তৈরির উদ্দেশ্যে মমতার বার্তা, ‘আমাদের লক্ষ্য পরিষ্কার| আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারি| এটাই আমাদের শক্তি হবে|’

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে একত্রিত হওয়ার আহ্বাণ জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও| নাইডু জানিয়েছেন, ‘সমস্ত রাজনৈতিক দলগুলি কুমারস্বামীর প্রতি একাত্মতা প্রকাশ করেছে| ওঁনার দলও আঞ্চলিক| ভবিষ্যতে, আমরা নিজেরে রক্ষার্থে কাজ করবো|’ নাইডু আরও জানিয়েছেন, ‘আঞ্চলিক দলগুলিকে শক্তিশালী করতে চাইছি আমরা|’

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top