News Flash

  • Home
  • Uncategorized
  • নিপা আতঙ্ক বিরাজমান কেরলে, কোঝিকোড়ে মৃত্যু আরও দু’জনের
Image

নিপা আতঙ্ক বিরাজমান কেরলে, কোঝিকোড়ে মৃত্যু আরও দু’জনের

কোঝিকোড়ে (কেরল), ২২ মে (হি.স.): নিপা, মারণ এই ভাইরাসের থাবায় এই মুহূর্তে আতঙ্ক বিরাজমান দক্ষিণ ভারতের রাজ্য কেরলে| নিপা ভাইরাসের হানায় কেরলের কোঝিকোড়ে প্রাণ হারালেন আরও দু’জন| প্রসাশন সূত্রের খবর, কোঝিকোড়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিন্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন দু’জন| মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়েছে| রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে| প্রাথমিকভাবে দু’জনের মৃত্যুর কারণও নিপা বলেই মনে করা হচ্ছে| হাসপাতাল সূত্রের খবর, গা পুড়ে যাওয়া জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজন নামে একজন যুবক| মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে|
গত দু’-এক দিনে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলের একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে| তাঁদের চিকিত্সা করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক নার্সেরও| বেসরকারি সূত্রের খবর, কেরলে এখনও পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে| মৃত্যুমিছিলে এবার আরও দু’টি নাম জুড়ল| নিপা ভাইরাসের হানাদারি যাতে কেরলে আরও ভয়াবহ হয়ে না ওঠে, তার ব্যবস্থা নিতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের অধিকর্তার নেতৃত্বে তিরুবনন্তপুরমে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক| নিপা ভাইরাসের মোকাবিলা রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে|
মূলত বাদুড় থেকে ছড়ায় এই ভাইরাস| সংক্রমণের ৭-১৪ দিন পরেই এটা খুব দ্রুত ছড়াতে শুরু করে| প্রথমে গায়ে জ্বর ও শ্বাসকষ্ট| নিম্ন রক্তচাপ, মাথাব্যথা, সারাক্ষণ ঘুম ঘুম ভাব| আর ওই সব উপসর্গ দেখা যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে রোগী চলে যান কোমায়| এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top