News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসে সাংগঠনিক রদবদল, হিমাচলপ্রদেশের দায়িত্বে রজনী পাটিল
Image

কংগ্রেসে সাংগঠনিক রদবদল, হিমাচলপ্রদেশের দায়িত্বে রজনী পাটিল

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনের পরেই দলের সাংগঠনিক রদবদল করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার জেরে হিমাচলপ্রদেশে দায়িত্ব দেওয়া হল রাজ্যসভার প্রাক্তন সাংসদ রজনী পাটিলকে। এতদিন পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুশীল কুমার শিন্ডে। কিন্তু, আর এই পদে থাকতে চাইছেন না সুশীল কুমার শিন্ডে। তাই কংগ্রেসের তরফ থেকে তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গুজরাটের দায়িত্বে থাকবেন এআইসিসি দুই সম্পাদক জিতেন্দ্র বাঘেল এবং বিশ্বরঞ্জন মোহান্তি। গুজরাটে কংগ্রেসের যাবতীয় কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করবেন এই দুই নেতা।
প্রসঙ্গত, হিমাচল প্রদেশে বিজেপির কাছে হেরে গেলেও গুজরাটে বিজেপিকে জোর টক্কর দিয়েছে কংগ্রেস। বিহারে দলের কার্যকারিতা দেখবেন বিরেন্দ্র সিং রাঠোর এবং রাজেশ লিলোথিয়া। বিহারের দলের হাল ফেরানোর জন্য এই দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সংখ্যালঘু সেলের দায়িত্বে এতদিন ছিলেন খুশিদ আহমেদ সইদ। তার জায়গায় দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে নাদিম জাভেদ। কর্ণাটকে বিজেপিকে রুখে দিয়ে এখন রীতিমতো চাঙ্গা কংগ্রেস। আর এই সুযোগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করার জন্য এখন থেকেই সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করছে কংগ্রেস।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top