News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটক নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ তুললেন বি এস ইয়েদুরাপ্পা
Image

কর্ণাটক নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ তুললেন বি এস ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ২২ মে (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের সময় গুরুতর অনিয়ম হয়েছে বলে দাবি করলেন বি এস ইয়েদুরাপ্পা। সম্প্রতি বিজয়পুর জেলার মানাগুলি গ্রামে বাড়ির শেডের তলায় পরিত্যক্ত অবস্থায় ভিভিপ্যাট মেশিন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। আর এরপরেই ভোটগ্রহণের সময় গুরুতর অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি লেখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। সেই চিঠিতে ইয়েদুরাপ্পা দাবি করেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস বিজয়পুর জেলার মানাগুলি গ্রাম থেকে উদ্ধার হওয়া পরিত্যক্ত ভিভিপ্যাট মেশিনের বিষয়টি নির্বাচন কমিশন গুরুত্ব সহকারে দেখছে। ভিভিপ্যাট উদ্ধার হওয়ায় একটি বিষয় স্পষ্ট যে নির্বাচনে বড় ধরণের গরমিল হয়েছে।’
চিঠিতে ইয়েদুরাপ্পা আরও দাবি করেন যে এটাই প্রথমবার নয়। এর আগেও নির্বাচন কমিশনের কাছে এই রকম একাধিক অনিয়ম নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল বিজেপির তরফ থেকে।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ইয়েদুরাপ্পার শপথ নেওয়ার একদিন পর অর্থাৎ ১৮ মে বিজয়পুরের মানাগুলি গ্রাম থেকে ব্যাটারিহীন ভিভিপ্যাট বাজেয়াপ্ত করে পুলিশ। এরপরেই গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও আস্থা ভোটে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বি এস ইয়েদুরাপ্পা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top