News Flash

  • Home
  • Uncategorized
  • কেরল জুড়ে নিপাহ ভাইরাস ‘আতঙ্ক’, মৃত্যু আরও ছ’জনের
Image

কেরল জুড়ে নিপাহ ভাইরাস ‘আতঙ্ক’, মৃত্যু আরও ছ’জনের

কোঝিকোড়ে, ২১ মে (হি.স.): কেরল জুড়ে নিপাহ ভাইরাস ‘আতঙ্ক’ অব্যাহত| কেরলে সোমবার বিকেল পর্যন্ত নিপাহ ভাইরাস থেকে হওয়া জ্বরে মৃত্যু হল আরও ছ’জনের| সোমবার কোঝিকোড়ে জেলা কালেক্টর এমনটাই জানিয়েছেন| নিপাহ ভাইরাস ‘আতঙ্ক’-র জেরে কেরল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে| সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ুর সীমান্তবর্তী জেলা, যথাক্রমে নীলগিরি এবং কোয়েম্বাটুরেও| স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কেরলের কোঝিকোড়ে জেলায় নিপাহ ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন লিনি (৩১) নামে একজন নার্স| এছাড়াও কোঝিকোড়ে জেলায় নিপাহ ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন এক পরিবারের তিনজন সদস্য| এই রোগের সঙ্গে এখনও মোকাবিলা করছেন আরও আটজন| জ্বরে আক্রান্তদের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে| আক্রান্তদের বাড়ির পাশাপাশি বসবাসকারী অন্যান্য ব্যক্তিদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে|

কেরলের স্বাস্থ্য সচিব রাজীব সদানন্দন জানিয়েছেন, ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ থেকে বিশেষজ্ঞদের একটি দল সোমবারই কোঝিকোড়ে পৌঁছয়| এই ভাইরাস যাতে আর ছড়িয়ে না পড়ে সে জন্য সবরকম চেষ্টা আমরা করছি|’ রাজ্য স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top