News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস-জেডি(এস) জোট নিয়ে ফের সরব বিজেপি, পাল্টা তোপ কংগ্রেসের
Image

কংগ্রেস-জেডি(এস) জোট নিয়ে ফের সরব বিজেপি, পাল্টা তোপ কংগ্রেসের

বেঙ্গালুরু, ২১ মে (হি.স.) : কার দখলে থাকবে কর্ণাটক তা নিশ্চিত হয়ে গেলেও বিজেপির সঙ্গে কংগ্রেসের বাকযুদ্ধ অব্যাহত। বিজেপি নেতা রাম মাধব ফের কংগ্রেস-জেডি(এস) জোট নিন্দায় মুখর হয়ে জানিয়েছেন, জনাদেশকে অগ্রাহ্য করে জেডি(এস) সঙ্গে কংগ্রেস যে অশুভ জোট গড়ে তুলেছে তা দুর্নীতির নবতম উদাহরণ।

অন্যদিকে সোমবার কংগ্রেস নেতা ডি কে শিবকুমার জানিয়েছেন, ‘রাহুল গান্ধী রাজ্যে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার স্বপক্ষে সিদ্ধান্ত নিয়েছেন। আর সেটা গোটা দেশের জন্যই প্রযোজ্য। সেই কারণে আমরা এই পদক্ষেপ(জেডিএস-এর জোট গড়ার) গ্রহণ করি। এটা আমরা কর্তব্য। তাই সমস্ত তিক্ততা আমি গিলে ফেলেছি।’ বিজেপির তরফ থেকে এই সরকারের স্থায়িত্ব নিয়েও আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। এর জবাবে ডি কে শিবকুমার বলেন, ‘সময়ই বলে দেবে। আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আমাদের মধ্যে অনেকগুলি ইস্যু রয়েছে। এবিষয়ে আমি এখনই কিছু বলতে চাইনা।’

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পদ নিয়ে জেডি(এস) এবং কংগ্রেসের মধ্যে সরকার গড়ার আগেই তিক্ততা দেখা দিয়েছে। কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল জেডি(এস) থেকে প্রথম দফায় মুখ্যমন্ত্রী পদ বসবেন কুমারস্বামী। দ্বিতীয় দফায় কংগ্রেসের কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। কিন্তু কংগ্রেসের এই প্রস্তাব খারিজ করে দেন কুমারস্বামী। মন্ত্রিসভা নিয়ে দরকষাকষি করতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৭৮টি আসন। অন্যদিকে জেডি(এস) ঝুলিতে গিয়েছে ৩৭। আর মায়াবতীর বসপা পেয়েছে ১ টি আসন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top