News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলের প্রণয় ঘটিত বিবাদের জেরে রক্তাক্ত হলেন বাবা
Image

ছেলের প্রণয় ঘটিত বিবাদের জেরে রক্তাক্ত হলেন বাবা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২০ মে৷৷ ছেলের প্রণয় ঘটিত বিবাদের জেরে গুরুতর পিতা৷ মাথা এবং শরীরে গুরুতর ভাবে আঘাত লাগে৷ বর্তমানে ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ ওনার নাম উত্তম সাহা বয়স ৫৫৷ পেশায় সব্জি আরৎদার৷ বাড়ি বিশালগড় থানার রাউৎখলা ১২ নং ওয়ার্ড এলাকায়৷ শনিবার রাতে ঘটে এই ঘটনা৷ বিশালগড় নিউ মার্কেট বাজারে উনার দোকান৷ ঘটনার সুত্রপাত উত্তম বাবুর ছেলের বিশালগড় অফিসটিলার এক বিবাহিত মহিলার সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে৷ যদিও ঐ গৃহবধূর বহু বছর আগে তার স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় কোন এক কারনে৷ গত কয়েক বছর ধরে উত্তম সাহার ছেলের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছিল৷ এবং প্রতিশ্রুতি দিয়েছিল বিবাহের৷ তাদের ভালোভাসা গভীর রূপ ধারণ করে৷ আর তা জানাজানি হয় মেয়ের বাড়িতে৷ তারপর কয়েক বার বিয়ের প্রস্তাব পাঠান ছেলেরে বাড়িতে৷ কিন্তু ছেলের বাড়ির লোকেরা এই বিয়েতে আপত্তি জানায়৷ ছেলে এই বিয়েতে রাজি থাকলেও ছেলের বাবা, মা তা মানছিল না৷ জানা গেছে শনিবার রাতে মেয়ে এবং তার বাবা মাকে নিয়ে হঠাৎ হাজির হন ছেলের বাড়িতে৷ এমন সময় ছেলের মা ও ছেলে বাড়িতে ছিল না৷ বাড়িতে ছিলেন একা উত্তম সাহা৷ মেয়েকে উত্তম বাবুর ছেলের পুত্রবধূ করে ঘরে তোলে নিতে চাপ দেয় মেয়ের বাবা ও মা৷ উত্তম সাহা তাতে রাজি না হওয়ায় প্রচন্ড মারধর চালায় ওনার উপর৷ রড, ইট দিয়ে মাথায় আঘাত করে৷ উনার চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসার আগেই গা ঢাকা দিয়ে ফেলে তারা তিনজন৷ পরে আশেপাশের মানুষরা মিলে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠালে কর্তবরত চিকিৎসকরা উনাকে ত্রিপুরা মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়৷ জানা যায়, এই পরিবারটি বাংলাদেশি৷ বেশিদিন হয়নি তারা বিশালগড়ের অফিসটিলার আশ্রয় নিয়েছে৷ তাদের ভারতীয় পরিচয় পত্র রয়েছে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top