News Flash

  • Home
  • Uncategorized
  • চুক্তি ভিত্তিতে নিউরো সার্জন ও নিউরো এনেসথেসিস্ট নিয়োগ করবে রাজ্য সরকার
Image

চুক্তি ভিত্তিতে নিউরো সার্জন ও নিউরো এনেসথেসিস্ট নিয়োগ করবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ মস্তিস্কে রক্তক্ষরণ এবং দূর্ঘটনাজনিত আঘাতের চিকিৎসার জন্য বহু রোগী বহিঃরাজ্যে যেতে বাধ্য হচ্ছেন৷ এরজন্য রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে দূর্বলতা এবং ঘাটতি দায়ী৷ তাই, চুক্তির ভিত্তিতে নিউরো সার্জন এবং নিউরো এনেসথেসিস্ট নিয়োগে সায় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, চুক্তির ভিত্তিতে নিউরো সার্জনকে মাসে ৩ লক্ষ টাকা এবং নিউরো এনেসথেসিস্টকে মাসে ২ লক্ষ টাকা বেতনে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷

আইনমন্ত্রীর কথায়, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে অনেক দূর্বলতা ও ঘাটতি৷ স্বাস্থ্যক্ষেত্রের প্রয়োজনীয় বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের যথেষ্ট অভাব রয়েছে৷ ফলে, রাজ্যের অধিকাংশ রোগীকে প্রায়ই বহিঃরাজ্যে ছুটে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য৷ তাঁর বক্তব্য, প্রাপ্ত তথ্যে দেখা গেছে প্রতিমাসে অন্তত ৩০ জন রোগী গড়ে মস্তিস্কজনিত বিভিন্ন সমস্যা এবং দূর্ঘটনাজনিত আঘাতের চিকিৎসার জন্য বহিঃরাজ্যে যেতে বাধ্য হচ্ছেন৷ বিমানে এভাবে রোগীদের যাতায়াােত রাজ্যের প্রচুর অর্থ বাইরে চলে যাচ্ছে বলে মনে করে রাজ্য সরকার৷ তাই, চুক্তির ভিত্তিতে নিউরো সার্জন এবং নিউরো এনেসথেসিস্ট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷ এক্ষেত্রে নিউরো সার্জনকে মাসে তিন লক্ষ টাকা এবং নিউরো এনেসথেসিস্টকে মাসে দুই লক্ষ টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে৷ সাথে তাঁরা অন্যান্য সমস্ত সুযোগ সুবিধাও পাবেন৷ তাঁর কথায়, আগরতলায় জি বি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে রোগীদের সমস্ত রকমের চিকিৎসার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ অস্ত্রোপচারের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো নিউরো সার্জনের পরামর্শ মতো গড়ে তোলা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top