News Flash

  • Home
  • Uncategorized
  • মতিনগর ও গান্ধীগ্রামে ১৩৯০ কেজি গাঁজা বাজেয়াপ্ত, গ্রেপ্তার এক যুবক
Image

মতিনগর ও গান্ধীগ্রামে ১৩৯০ কেজি গাঁজা বাজেয়াপ্ত, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ নেশা বিরোধী অভিযান জারি রয়েছে ৷  মতিনগর থেকে পুলিশ ১০০০ কেজি এবং গান্ধীগ্রাম থেকে ৩৯০

গান্ধীগ্রামের একটি গ্যারেজে ট্রাক থেকে উদ্ধার করা হয় ৩৯০ কেজি গাঁজা৷ ছবি নিজস্ব৷

কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে৷ ঘটনাটি ঘটেছে শনিবার এয়ারপোর্ট থানার অধীন গান্ধীগ্রামে৷ একটি গ্যারেজে গাড়িতে গোপন চেম্বার তৈরী করে ঐ গাঁজা রেখে চোরাচালানের পরিকল্পনা নিয়েছিল কারবারীরা৷ পুলিশ গ্রেপ্তার করেছে ঐ গ্যারেজের মালিক সঞ্জিব রায়কে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম জেলার পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে গান্ধীগ্রামের মধ্যপাড়া এলাকায় একটি গ্যারেজে গাড়িতে প্রচুর পরিমানে গাঁজা রয়েছে এবং সেগুলি চোরাচালান করা হবে৷ সেই খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ বিশাল সংখ্যায় নিরাপত্তা বাহিনী নিয়ে ঐ গ্যারেজে হানা দেয়৷ গ্যারজে বারো চাকার একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ৩৯০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে৷ সেই সাথে গ্যারেজের মালিক সঞ্জিব রায়কে গ্রেপ্তার করা হয়৷ পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং জানিয়েছেন,  গাঁজা চোরাচালানের সাথে একটি বড় চক্র জড়িত রয়েছে৷ ধৃত সঞ্জিব রায়কে জেরা করে এই চক্রের পান্ডাদের নামধাম জানা যাবে৷ আদালতের কাছে পুলিশ ধৃত সঞ্জিব রায়কে রিমান্ডে দেওয়ার জন্য আবেদন জানাবে৷ সেই সাথে পুলিশ সুপার আরও জানিয়েছেন আগামী দিনেও এই ধরনের অভিযান জারী থাকবে৷

এদিকে, পাশাপাশি এলাকার মানুষ৷ এরই মধ্যে ময়ুরীকে সঙ্গে নিয়ে কলকাতায় পালানোর জন্য বৃহস্পতিবার দুটি ট্রেনের টিকিট বুক করে নুর আহমেদ৷ খবরটি পৌঁছে যায় বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের চোরাইবাড়ি প্রখণ্ডের কর্মকর্তাদের কানে৷ গতকাল, শুক্রবার সন্ধ্যায় অন্যান্যদিনের মতো গ্যারোন্টি মাস্টার নু আহমেদ প্রাইভেট পড়াতে ময়ুরীদের বাড়িতে যায়৷ তখন সুযোগ বুঝে স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে হানা দেন ভিএইচপি ও বজরঙের প্রায় ডজনখানেক কর্মী৷ তাঁরা নুরকে পাকড়াও করে উত্তম-মধ্যম দিয়ে চোরাইবাড়ি থানায় সমঝে দেন৷ ভিএইচপি কর্মকর্তাদের বক্তব্য, মেয়েটি লাভ জিহাদের শিকার হয়েছে৷

এদিকে চোরাইবাড়ি থানার ওসি শিবুচন্দ্র দে ঘটনা সম্পর্কে জানান, ধৃত যুবকটি তার যাবতীয় দোষ কবুল করেছে৷ সে ময়ুরীকে কলকাতায় নিয়ে ভালো চাকরি পাইয়ে দেবে বলে নাকি প্রতিশ্রুতি দিয়েছিল৷ তাছাড়া ময়ুরীকে বিয়ে করে সংসার বাঁধার রঙিন স্বপ্ণও সে দেখছিল বলে পুলিশের কাছে প্রদত্ত স্বীকারোক্তিতে জানিয়েছে নুর আহমেদ৷ প্রদত্ত জবানবন্দির ভিত্তিতে তার বিরুদ্ধে ২৯/২০১৮ নম্বরের ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৫৭/৩৬৩ ধারায় এক মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি শিবুচন্দ্র দে৷ আজ নুর আহমেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ধর্মনগরের সিজেএম আদালতে তোলা হয়৷ শুনানি শেষে আদালতের নির্দেশে গ্রেফতার প্রাইভেট শিক্ষক নুরকে জেলহাজতে পাঠানো হয়েছে৷ এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কিন্তু পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে৷ স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও নাকি অভিযুক্ত নুর আহমেদ বেশ কয়েকটি ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুযোগকে কাজে লাগিয়ে প্রেমের জালে ফেলে হেনস্তা করেছে৷ কিন্তু প্রাভেট টিউটারের অভাবে বাধ্য হয়ে এলাকার অভিভাবকরা নুরের শরণাপন্ন হন, জানিয়েছেন বাসিন্দারা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top