News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দল লোকসভা নির্বাচনে একজোট হয়ে লড়বে ঃ রাহুল গান্ধী
Image

বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দল লোকসভা নির্বাচনে একজোট হয়ে লড়বে ঃ রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৯ মে৷৷ কর্ণাটকে বিজেপি সরকারের পতনের পরই বিজেপি বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস  সভাপতি রাহুল গান্ধী৷ তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দল লোকসভা নির্বাচনে একজোট হয়ে লড়বে৷ পাশাপাশি শনিবার কর্ণাটক বিধানসভায় আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইয়েদুরাপ্পার ইস্তফার পরই রাহুল গান্ধী দাবি করেন, আজ গণতন্ত্রের জয় হয়েছে৷ এই পরাজয় থেকে শিক্ষা নেবে আরএসএস ও বিজেপি৷  ওদের রুখে দিয়েছে কর্ণাটক৷ তবে এদিন বিধানসভায় জাতীয় সংগীত হওয়ার আগে বিজেপি নেতারা ও  প্রোটেম স্পিকার  চলে যাওয়ার সমালোচনা করেন তিনি৷

শনিবার ইয়েদুরাপ্পা ইস্তফা দেয়ার পরই সাংবাদিক  বৈঠকে রাহুল গান্ধী বলেন,  বিজেপি নেতৃত্ব সবসময়ের দেশের জনগণের রায়কে উপেক্ষা করছে৷  তারা রাষ্ট্রীয় কোনো সংস্থানকে সম্মান করে না৷ তিনি এদিন শীর্ষ আদালতে  কংগ্রেসের পক্ষে  লড়াই করা আইনজীবীদের ধন্যবাদও জ্ঞাপন করেন৷

তাঁর দাবি, কর্ণাটকের মানুষের কন্ঠস্বরের রক্ষা করেছি আমরা৷  বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা  পায়নি৷  কংগ্রেস-জেডিএসের চেয়ে কম ভোট পেয়েছে ওরা৷  তাঁর কটাক্ষ, দেশের প্রধানমন্ত্রীর আচরণ গণতান্ত্রিক নয়, তিনি স্বৈরাচারী, সেটা উনি নিজেও জানেন৷

এরই সঙ্গে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের নিয়ে লড়াইয়ের বার্তাও দিয়েছেন রাহুল গান্ধী৷ তিনি বলেন, প্রতিটি রাজ্যের মানুষের কন্ন্ঠস্বর রক্ষা করব আমরা৷ বিরোধীরা একজোট  হয়ে বিজেপিকে রুখে দিয়েছে৷ এভাবেই চলব আমরা৷

উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে একাধিকবার জোটের পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়৷  এমনকি কর্ণাটকে ত্রিশঙ্কু ফলের পর মমতা প্রতিক্রিয়া দিয়েছিলেন, নির্বাচনের আগে জেডিএস -কংগ্রেস জোট হলে ফল আলাদা হত৷ শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইয়েদুরাপ্পার ইস্তফা দেয়ার পরই ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটারে মমতা বলেন,  আঞ্চলিক শক্তির জয়৷

আরএসএস-বিজেপিক বিঁধে রাহুল  বলেন, কর্ণাটকের জনাদেশকে অসম্মান করেছে বিজেপি ও আরএসএস৷ ভারতে ক্ষমতা, অর্থ ও দুর্নীতিই  সব কিছু নয়৷ কর্ণাটক থেকে শিক্ষা নিল আরএসএস-বিজেপি৷ ঔদ্ধত্যের সীমা থাকা উচিত৷ ঘোড়া কেনাবেচায় মদত দিচ্ছেন প্রধানমন্ত্রী৷ তিনি নিজেই দুর্নীতিতে জড়িত, কটাক্ষ রাহুলের৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top