News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতের অচলাবস্থা দূর করতে আইনের সংশোধনে অর্ডিন্যান্স জারি করবে সরকার
Image

পঞ্চায়েতের অচলাবস্থা দূর করতে আইনের সংশোধনে অর্ডিন্যান্স জারি করবে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ সরকার পরিবর্তনের পর পঞ্চায়েতগুলিকে অচলাবস্থা দেখা দিয়েছে৷ পঞ্চায়েত প্রধানরা অনেকেই পদত্যাগ করেছেন এবং যারা রয়েছেন তাঁরা ঠিকমতো কাজ করছেন না৷ তাই অচলাবস্থা দূর করতে পঞ্চায়েত আইনের সংশোধনে অর্ডিন্যান্স জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ তাতে, পঞ্চায়েত সচিব এবং বিডিও যৌথ স্বাক্ষরে পঞ্চায়েতের আর্থিক লেনদেন সচল রাখতে পারবেন৷ শনিবার মন্ত্রিসভায় এই অর্ডিন্যান্স জারির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে একথা জানান আইনমন্ত্রী রতন লাল নাথ৷

আইনমন্ত্রীর কথায়, সারা রাজ্যে প্রায় ৫০ শতাংশ পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা পদত্যাগ করেছেন৷ বাকি যারা রয়েছেন, তাঁরা কাজ করছেন না৷ ফলে, পঞ্চায়েতে অচলাবস্থা দেখা দিয়েছে৷ তাঁর বক্তব্য, পঞ্চায়েত আইনে ধারা ৫৮(৫) অনুযায়ী পঞ্চায়েত সচিব এবং পঞ্চায়েত প্রধানেরই এক্তিয়ার রয়েছে আর্থিক লেনদেন সচল রাখার৷ তাই, জনগণের স্বার্থে এবং সরকারের উন্নয়নমূলক কর্মসূচী রূপায়ণে, পঞ্চায়েতের আর্থিক ব্যবস্থা সচল রাখার জন্য একটি অর্ডিন্যান্স জারি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷ তাঁর দাবি, পঞ্চায়েতের কাজে অচলাবস্থা দূর করতে এই বিকল্প ব্যবস্থা গ্রহণ ছাড়া কোন উপায় ছিল না৷ তবে, যেসব ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানরা কাজ করছেন, সেখানে নতুন নীতি কার্যকর হবে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top