News Flash

  • Home
  • Uncategorized
  • কিদাম্বি শ্রীকান্তকে অটোগ্রাফ সহ ব্যাট উপহার ধোনির
Image

কিদাম্বি শ্রীকান্তকে অটোগ্রাফ সহ ব্যাট উপহার ধোনির

পুনে, ২০ মে (হি.স.) : ভারতের এক নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্তকে নিজের অটোগ্রাফ সহ একটি ব্যাট উপহার দিলেন মহেন্দ্র সিং ধোনি৷ ধোনির ফ্যানদের তালিকায় যেমন রয়েছেন সাধারণ মানুষ তেমনই রয়েছেন ক্রীড়াক্ষেত্রের সেলিব্রিটিরাও৷ অার এদের মধ্যে রয়েছেন ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত৷
গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপো জিতেছেন শ্রীকান্ত৷ কমনওয়েলথ চলাকালীন প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব ব়্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছিলেন এই হায়দরাবাদি শাটলার৷ এই মুহূর্তে বিশ্ব ব়্যাংকিংয়ে তিন নম্বরে রয়েছেন শ্রীকান্ত৷ চলতি আইপিএলে পয়েন্ট টেবলে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরে থেকে প্লে-অফের লড়াইয়ে ধোনিব্রিগেড৷ দিল্লি ম্যাচের পর নিজের অটোগ্রাফ করা ব্যাটটি শ্রীকান্তকে পাঠান প্রাক্তন ভারত অধিনায়ক৷ বিসিসিআইয়ের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ ব্যাটটি শ্রীকান্তের কাছে পৌঁছে দেন৷ শ্রীকান্তকে উপহার দেওয়া ব্যাটটিতে সই করে ধোনি লিখেছেন, ‘ভালোবাসা, সৌভাগ্য এবং শুভেচ্ছা শ্রীকান্তকে৷’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top