News Flash

  • Home
  • Uncategorized
  • এবার এমএকে পতৌদি স্মারক বক্তৃতা দেবেন কেভিন পিটারসেন
Image

এবার এমএকে পতৌদি স্মারক বক্তৃতা দেবেন কেভিন পিটারসেন

নয়াদিল্লি, ২০ মে (হি.স.) : মনসুর অালি খান পতৌদির স্মারক বক্তৃতা দেবেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন৷ যদিও এই সাম্মানিক বক্তৃতা দেওয়ার দৌড়ে বিসিসিআইয়ের আধিকারিকদের প্রথম পছন্দ ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি৷ পরে সৌরভকে সরিয়ে এই দায়িত্ব পিটারসেনকে দেওয়ার জন্য বিসিসিআই এবং সিওএ-এর মধ্যে বিতর্কের সৃষ্টি হয়৷ তবে বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রথম পছন্দের চারজন প্রাক্তন অধিনায়কদের মধ্যে একমাত্র ভারতীয় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বাকি তিনজন হলেন সাঙ্গাকারা, নাসের হুসেন ও পিটারসেন৷ কমেন্ট্রিতে ব্যস্ত থাকবেন বলে কুমার সাঙ্গাকারা বিসিসিআই-র বার্ষিক মনসুর আলি খান পতৌদি স্মারক বক্তৃতা দিতে পারবেন না বলে জানিয়ে দেওয়ার পর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স কেভিন পিটারসেনকে বেছে নেয় বলে জানা গিয়েছে৷ অাগামী ১২ই জুন বেঙ্গালুরুতে বক্তৃতার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিঅাই৷
কিংবদন্তী ভারত অধিনায়ক নবাব মনসুর আলি খান পতৌদি ২০১১ সালে মারা যান৷ ২০১৩ থেকে ‘এমএকে পতৌদি স্মারক বক্তৃতা’র আয়োজন করে আসছে বিসিসিআই৷ এবছর এই বক্তৃতার জন্য প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনকে বেছে নিয়েছে ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা৷ পিটারসনের আগে কিংবদন্তী ভারতীয় অধিনায়করা এই দায়িত্ব পালন করেছেন৷ ২০১৩ সালে ২০ ফেব্রুয়ারি চেন্নাইয়ের তাজ করমন্ডল হোটেলে প্রথমবার এমএকে পতৌদির স্মারক বক্তৃতা দেন কিংবদন্তি সুনীল গাভাস্কর৷ গাভাস্করের পরে দুটি মুম্বই এবং কলকাতায় এই সম্মানের দায়িত্ব পালন করেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে এবং রাহুল দ্রাবিড়৷ ২০১৭ সালে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়র এমএকে পতৌদির স্মারক বক্তৃতা দেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top