News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যু ঘটনায় চাঞ্চল্য
Image

উত্তরপ্রদেশে চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যু ঘটনায় চাঞ্চল্য

সিদ্ধার্থনগর, ২০ মে (হি.স.): চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে শুক্রবার রাত ১১টা নাগাদ বছর ২০ এক মহিলাকে সিদ্ধার্থনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সকালে ওই মহিলার মৃত্যু হয়। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে শুক্রবার রাত ১১টা নাগাদ ওই মহিলাকে যখন হাসপাতালে নিয়ে আনা হয় তখন থেকে ওই মহিলা পর্যাপ্ত চিকিৎসা পায়নি। যে চিকিৎসক ওই মহিলাকে দেখছিলেন তিনি অনুপস্থিত থাকার কারণে ওই মহিলার মৃত্যু হয়। এর জেরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতার পরিজনেরা।
সেই সময় হাসপাতাল পরিদর্শন করছিলেন স্থানীয় সাংসদ জগদ্মবিকা পাল। বিক্ষোভরত পরিজনদের সঙ্গে কথা বলে তিনি তদন্তের আশ্বাস দেন। এরপর জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসককে অনুরোধ করেন বিষয়টি খতিয়ে দেখতে। তিনি আশ্বাসের সুরে বলেন অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিদ্ধর্থনগর জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে যখন জানতে চাওয়া হয় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়েছে কিনা তখন তিনি তার কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি। অন্যদিকে দিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top