News Flash

  • Home
  • Uncategorized
  • অমিতের অসম সফরের প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করতে গিয়ে আটক অখিল গগৈ-সহ বহু
Image

অমিতের অসম সফরের প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করতে গিয়ে আটক অখিল গগৈ-সহ বহু

গুয়াহাটি, ২০ মে (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী বিল এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতির অসম সফরের বিরুদ্ধে কালো পতাকা নিয়ে প্রস্তাবিত বিক্ষোভ প্রদর্শন করতে পারেননি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা অখিল গগৈ এবং তাঁর সংগঠনের কর্মীরা। আজ সকাল দশটায় গুয়াহাটি বিমানবন্দরে বিজেপি সভাপতি অমিত শাহের নির্ধারিত সূচির আগেই অখিল গগৈ-সহ তাঁর সংগঠনের বহু কর্মীকে আটক করে বিক্ষোভস্থল থেকে নিয়ে গেছে পুলিশ।
আজ সকাল থেকে বিমানবন্দর থেকে পাঞ্জাবাড়িতে শংকরদেব কলাক্ষেত্রের মিলনায়তনে যাওয়ার পথে কালো পতাকা ও কালো ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন অখিল গগৈ এবং তাঁর অসংখ্য অনুগামী। কিন্তু তাঁদের আটক করে কয়েকটি বাসে তুলে বিক্ষোভস্থল থেকে অন্যত্র নিয়ে গিয়েছে পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ করে লাগাতার আন্দোলন সংগঠিত করছেন কৃষকনেতা অখিল গগৈ। এরই অঙ্গস্বরূপ আজ ২০ মে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের প্রস্তাবিত গুয়াহাটি সফরের দিন তাঁর সামনে বিক্ষোভ প্রদর্শনের কথা জানিয়েছিলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা গগৈ। তিনি রাজ্যের আপামর জনসাধারণকে এই বিক্ষোভে অংশগ্রহণ করতে ডাক দিয়েছিলেন বুধবার, এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে।
আজ আটক হাওয়ার পর উপস্থিত সাংবাদিকদের বলেন, গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তাঁরা অমিত শাহের অসম সফর ও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছিলেন। কি্ন্তু বিজেপি সরকার তাঁদের গণতান্ত্রিক বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি বানচাল করতে উঠে-পড়ে নেমেছে। পুলিশ লাগিয়ে তাঁর সংগঠনের কর্মীদের গ্রেফতার করে তাঁদের প্রতিবাদী মুখ বন্ধ করার প্রচেষ্টা করেছে। যতই তাঁদের উপর বুলডজার চালানো হোক, প্রতিবাদ রোখা যাবে না। তিনি বলেন, ‘অসমিয়া জাতিকে ধ্বংসের ষড়যন্ত্ৰকারী অমিত শাহ অসমে এসেছেন।’ তাই তাঁর সফরের বিরোধিতা করা প্রয়োজন।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top