News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৫ ও আহত ৭
Image

অন্ধ্রপ্রদেশে গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৫ ও আহত ৭

তিরুপতি, ২০ মে (হি.স.) : বেপরোয়া ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে দুই শিশু সহ নিহত ৫। গুরুতর আহত ৭। রবিবার ভোরে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার রেনিগুন্টা মণ্ডলের অন্তগর্ত মামানদুরে ঘটেছে।
রবিবার ভোরে বোলেরো গাড়ি করে যাওয়ার সময় মামানদুরে উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সজোরে বোলেরো গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিকট আওয়াজ শোনামাত্র স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে শুরু করে উদ্ধার কাজ। আহতদের স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতেরা প্রত্যেকেই কার্নুল জেলার গাডিভিমুলা জেলার বাসিন্দা। বলেরো গাড়িটিকে ধাক্কা মেরে দুর্ঘটনাস্থল থেকে চম্পট দেয় ট্রাকটি। ঘাতক ট্রাকটিকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top