News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পূর্ত মন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত সমস্ত কাজের হিসেব চেয়েছেন তিনি৷

হেজামারায় রাস্তার অবস্থা দেখছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ নিজস্ব ছবি৷

শুক্রবার প্রবল বর্ষণে নিহতদের দেখতে হেজামারা যান মুখ্যমন্ত্রী৷ হেজামারা ব্লকের কাম্বুকছড়া এডিসি ভিলেজের সুবলসিং বৈরাগী মুড়ার গোবিন্দ পাড়ায় যাওয়ার পথে রাস্তার হাল দেখে ভিষণ ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী৷ এই রাস্তা খানাখন্দে পরিণত হয়ে রয়েছে৷

সূত্রের খবর, সেখান থেকে ফেরার পথেই মুখ্যসচিবের কাছে জেনে নেন এই সড়ক নির্মাণ এবং সংস্কারের দায়িত্বে কাদের উপর ন্যস্ত রয়েছে৷ সড়কটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত নির্মাণ হয়েছে৷ তাই, মুখ্যমন্ত্রী এই যোজনায় শুরু থেকে এখন পর্যন্ত যা কাজ হয়েছে সবকিছুর তদন্ত করার জন্য নির্দেশ দেন৷ পাশাপাশি এই প্রকল্পে স্পেশ্যাল অডিটেরও নির্দেশ দিয়েছেন তিনি৷ সাথে নির্মাণ সামগ্রী এবং নির্মাণের গুনমান সংক্রান্ত রিপোর্ট চেয়েছেন৷ পূর্ত দপ্তরকে মুখ্যমন্ত্রীর আরো নির্দেশ, সারা রাজ্যে এই যোজনায় বাৎসরিক সংস্কারের স্থিতি জানাতে হবে৷ কোথাও কোন গাফিলতি কিংবা অনিয়ম ধরা পড়লেই সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এক্ষেত্রে কোন সরকারী ইঞ্জিনিয়ারকে অনিয়মের সাথে যুক্ত পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top