News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার আনারস দুবাই রপ্তানীর লক্ষ্যে মৌ স্বাক্ষরিত
Image

ত্রিপুরার আনারস দুবাই রপ্তানীর লক্ষ্যে মৌ স্বাক্ষরিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ ত্রিপুরার ‘কুইন’ ও ‘কিউ’ ভ্যারাইটির আনারস দুবাই রপ্তানীর উদ্দেশ্যে আজ প্রজ্ঞা ভবনের ৩ নং হলে ত্রিপুরা

মৌ স্বাক্ষর অনুষ্ঠানে প্রদর্শনীতে আনারস হাতে কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ নিজস্ব ছবি৷

হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড ও স্পাইস জেট মার্চেনডিস লিমিটেড, ত্রিপুরা/ক্রেমারি ক্র্যাফট কোলকাতার সাথে মৌ স্বাক্ষরিত হয়৷

এই সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও কৃষি দপ্তরের প্রধান সচিব ইউ ভেঙ্কেটেশ্বরালু৷

প্রজ্ঞা ভবনে আজ উদ্যান  ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে ত্রিপুরার হর্টিকালচার পণ্য সামগ্রির প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ বিষয়ক এক সেমিনারে এই মৌ স্বাক্ষরিত হয়৷ সেমিনারের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ উদ্বোধকের ভাষণে কৃষি মন্ত্রী শ্রী সিংহ রায় বলেন, কৃষকদের আয় বাড়ানোর উদ্দেশ্যেই সুস্বাদু আনারস বিদেশে রপ্তানীর উদ্যোগ নেওয়া হয়েছে৷

দেশের অন্যান্য রাজ্যেও যাতে ত্রিপুরার আনারসের স্বাদ পৌঁছে দেওয়া যার তার ব্যবস্থা করতেও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান৷ ইতিমধ্যে গুজরাট, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ কুইন ভ্যারাটির আনারস নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলেও কৃষি মন্ত্রী জানিয়েছেন৷ তিনি আরও বলেন, সম্প্রতি গুয়াহাটি ও মুম্বাই-এ ফল ও সব্জী প্রদর্শনীতে ত্রিপুরার আনারস বিশেষ প্রশংসিত হয়েছে৷

সেমিনারে স্পাইস জেট মার্চেনডিস লিমিটেড, ত্রিপুরা/ক্রেমারি ক্র্যাফট, কোলকাতা-ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডকে আনারস ক্রয় করার জন্য অগ্রিম ১ লক্ষ টাকার চেক প্রদান করে৷

সেমিনারের টেকনিক্যাল সেশনে আনারসের প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ ছাড়াও এখানকার ফল ও সব্জি উৎপাদন বৃদ্ধির উপরও আলোচনা হয়৷ আলোচনায় মাইসোর, দিল্লি, কোলকাতা ও গুয়াহাটি থেকে আগত বিশেষজ্ঞরা সব্জি ও ফলের প্যাকেজিং কিভাবে করতে হবে এবং এর বাজারজাতকরণের বিষয়ে বিস্তৃত আলোচনা করেন৷ আলোচনায় জানানো হয়, চলতি মাসের শেষেই আনারস রপ্তানীর কাজ শুরু হবে৷

সেমিনারে ক্রেমারি ক্র্যাফটের প্রতিনিধি শিবনাথ ভট্টাচার্য্য জানান, ত্রিপুরার আনারস রপ্তানীর ফলে কৃষকরা যাতে লাভের মুখ দেখতে পায় সে ব্যাপারে তারা উদ্যোগী হবে৷ স্পাইস জেটের জেনারেল ম্যানেজার অমিত চাড্ডাও সেমিনারে আলোচনা করেন৷ সেমিনারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরাও অংশ নেয়৷ হলের বাইরে ফল, সব্জি, ফলের জুস ও আচারের প্রদর্শনী করা হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top