News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের সঙ্গে দেখা করে গোয়ায় সরকার গড়তে দেওয়ার আবেদন কংগ্রেসের
Image

রাজ্যপালের সঙ্গে দেখা করে গোয়ায় সরকার গড়তে দেওয়ার আবেদন কংগ্রেসের

পানাজি, ১৮ মে (হি.স.): সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল হিসেবে কর্ণাটককের রাজ্যপাল বিজেপিকে সরকার গড়তে আমন্ত্রণ জানানোর উদাহরণকে সামনে রেখে এবার গোয়ায় সরকার গড়তে দেওয়ার আবেদন জানাল কংগ্রেস| শুক্রবার গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গে দেখা করে সরকার গড়ার আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়করা ।
কর্ণাটক মডেলকে সামনে রেখে শুক্রবার গোয়ায় বিধায়ক চন্দ্রকান্ত কাভলেকরের নেতৃত্বে কংগ্রেস বিধায়করা দেখা করেন রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গে। বিধানসভায় তাঁদের যাতে আস্থাভোটে আমন্ত্রণ জানানো হয়, সেই দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যপালকে ৭ দিন সময় দিয়েছে কংগ্রেস। কাভলেকর জানিয়েছেন, ‘২০১৭ সালের ১২ মার্চ সংখ্যালঘু দল বিজেপিকে সরকার গড়তে আমন্ত্রণ জানিয়ে রাজ্যপাল যে ভুল করেছিলেন, তা শুধরে নিয়ে তিনি যাতে কর্নাটকের ঘটনা অনুসরণ করেন সেই আর্জি জানিয়েছি।’
উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে হওয়া বিধানসভা নির্বাচনে ৪০ আসনের মধ্য ১৭টি আসনে জিতেছিল কংগ্রেস। ম্যাজিক ফিগার থেকে তারা ৪টি আসন পিছিয়ে ছিল। রাজ্যপাল বিজেপির নেতৃত্বাধীন জোটকে সরকার গড়তে আমন্ত্রণ জানিয়েছিলেন।
সদ্য শেষ হওয়া কর্ণাটক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল | নির্বাচন পরবর্তী জোট হয় কংগ্রেস ও জেডিএস-এর | এই দুই জোটের মিলিত আসন সংখ্যা ম্যাজিক ফিগার পার করলেও ভোট না পেলেও একক বৃহত্তম দল হিসেবে সেখানে বিজেপিকে সরকার গড়তে ডেকেছেন রাজ্যপাল ভাজুভাই ভালা | বিরোধীরা সুপ্রিম কোর্টে গেলেও সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে বি এস ইয়েদুরাপ্পার শপথ নেওয়া আটকায়নি| যদিও তাঁকে আস্থা ভোটের সম্মুখীন হতে হবে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top