News Flash

  • Home
  • Uncategorized
  • জেল থেকে মুক্ত মালয়েশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
Image

জেল থেকে মুক্ত মালয়েশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

কুয়ালা লামপুর, ১৬ মে (হি.স.) : জেল থেকে মুক্তি পেলেন মালয়েশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর মুক্তির ফলে মালয়েশিয়ার রাজনীতিতে তাঁর সক্রিয়ভাবে ফিরে আসার প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে থাকল বলে জানা গিয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। মুক্তির পর হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পারতুয়ান আগং আগেই প্রধানমন্ত্রীর মাধ্যমে আনোয়ার ইব্রাহিমকে কারা মুক্তির পর সাক্ষাতের জন্য রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছিলেন।

মঙ্গলবার জেল থেকে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রাজপ্রাসাদে রাজা ইয়াং ডি-পারতুয়ান আগং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা আগেই জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ও আনোয়ার ইব্রাহিমের স্ত্রী আজিজাহ ওয়ান ইসমাইল। রাজা ইয়াং ডি-পারতুয়ান আগং মঙ্গলবার তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এরপর এ বিষয়ে সরকারের সাধারণ ক্ষমা বিষয়ক বোর্ডের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক স্থগিত করা হয় বুধবার সকাল পর্যন্ত। বুধবার সকালে বৈঠকে রাজা ক্ষমা নিয়ে আলোচনার পর আনোয়ারকে মুক্তি দেওয়া হয়। আনোয়ার ইব্রাহিম রাজধানী কুয়ালালামপুরে ছেরাস রিহ্যাবিলিটেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার কাঁধে একটি অপারেশন হয়েছে। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ওঠেন।

উল্লেখ্য, সমকামিতার অভিযোগে আনোয়ার ইব্রাহিম ২০১৫ সাল থেকে জেলে ছিলেন। এ বিষয়ে রাজা ইয়াং ডি-পারতুয়ান আগংয়ের অফিস থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, আনোয়ার ইব্রাহিমের মুক্তির সব বিষয়ে সন্তুষ্ট তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top