News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটক জোটের খেলা এবং বিজেপি
Image

কর্ণাটক জোটের খেলা এবং বিজেপি

সায়ন্তক চৌধুরী

দাক্ষিনাত্যে পদ্ম ফুটলো বটে৷ কিন্তু সৌরভ ছড়াতে পারলো না৷ জাতীয় রাজনীতি থেকে শুরু করে রাজ্যস্তরের রাজনৈতিক নেতাদেরও অভিমুখ ছিল দাক্ষিণাত্যের দিকে৷ এনিয়ে চাপান উতোর কম হয়নি৷ এখনো আলোচনার কেন্দ্রে রয়েছে দাক্ষিণাত্যে রাজ্য কর্ণাটক৷ মঙ্গলবার ছিল ভোট গণনার দিন৷ শুরুতেই পদ্মবনে ছিল হাওয়ার দাপাদাপি৷ দেশ জুড়ে বিজেপি ঘরানায় ছিল উল্লাস৷ গণনায় এগিয়ে ছিল বিজেপি৷ কিন্তু, এখনও কেউ জানতো না যে অপেক্ষা করছিল চমক৷ সময় যতই গড়াতে লাগলো ততই যেন পদ্মবনে ফুটে উঠা কলি যেন ঝরতে শুরু করল৷ আসল প্রপ্তি থেকে বিজেপি প্রথম স্থান অধিকার করলেও সরকার গঠনের ক্ষেত্রে যেন পিছিয়ে পড়লো৷ দেবগৌড়ার কোলে দোল খেতে লাগলো রাহুল৷ জাতীয় দল কংগ্রেস আঞ্চলিক দল জেডিএস জোটের কাছে আত্মসমর্পণ করল৷ উদ্দেশ্য একটাই ঠেকাতে হবে বিজেপিকে৷ তাই জাতীয় দলের অহং ছেড়ে রাহুল দেবগৌড়ার হাত ধরে ঝুলে রইলেন৷ অথচ ভোট গণনার শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে যে, বিজেপি পেয়েছে ১০৪টি আসন, কংগ্রেসের ঝুলিতে গেল ৭৮টি এবং জেডিএস জোট বাগিয়ে নিল ৩৮টি আসন৷ অন্যান্যরা পেয়েছে দুটি আসন৷ কংগ্রেস আর জেডিএস জোটের আসন যোগ করলে দাঁড়ায় ১১৫টি আসন৷ এদিকে বিজেপির মাত্র ১০৪টি আসন৷ সুতরাং রাহুলকে পায় কে? নিজের নাক কেটে বিজেপির যাত্রাভঙ্গের কাছে নেমে পড়লেন রাহুল৷ চট জলদি জেডিএসকে সমর্থন জানালেন রাহুল৷ বলে দিলেন- জেডিএসের কুমার স্বামী মুখ্যমন্ত্রী হবেনি৷ তবুও ঠেকাতে হবে বিজেপিকে৷ ২০১৯ সালের আগে বিজেপিকে আর কোন রাজ্যে দিতে চান না বিরোধী দলগুলি৷ সুতরাং নড়ে চড়ে বসলেন জেডিএস৷ যেখানে সরকার গঠনের কথা ছিল বিজেপি সেখানে এখন স্বপ্ণ দেখছেন কুমার স্বামী৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার স্বপ্ণ দেখছেন স্বামী৷ ইতিমধ্যে কংগ্রেস ও জেডিএস রাজ্যপালে কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন৷

একেই বলে কংগ্রেসের দুর্ভাগ্য৷ কেননা, কর্ণাটক ছিল কংগ্রেসের দখলে৷ বলা যেতে পারে মোদি ঝড়ে কংগ্রেস উড়ে গেল৷ সংখ্যা গরিষ্ঠ আসন না পেলেও সরকার গঠনের পক্ষে আসল সংখ্যা ছিল৷ কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে অমিত শাহকে ফেলে দিল বেকায়দায়৷ সেই সাথে কর্ণাটক নির্বাচনে একটা বিষয় স্পষ্ট হল৷ তা হল বিরোধী দলগুলি এককাট্টা হলে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কিছুটা ব্যাকফুটে পড়বে বিজেপি৷ তবে ইতিমধ্যে কর্ণাটকে যে নাটক চলছে তার যবনিকাপাত এখনো হয়নি৷ শেষ অংকের খেলা মনে হয় কিছুটা বাকি রয়েছে৷ এদিকে, একাংশ রাজনৈতিক মহলের বক্তব্য হচ্ছে যে, দেবগৌড়ার সাথে অমিত শাহ এর সম্পর্ক খুব ভালো৷ তাছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের বেনিয়াদের মত অমিতের মেজাজ৷ সেই হিসাবে গুজরাটের বেনিয়া অমিত শাহ এত সহজে কর্ণাটক ছেড়ে দেবে বলে মনে হয় না৷ তাই বলা যেতে পারে কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তাল৷ ছোট দলগুলির এখন জামাই আদর৷ মনে হয় যেন আঞ্চলিক দলগুলি জাতীয় দলগুলির চালিকা শক্তি৷ দেশের জাতীয় রাজনীতিতে এযেন বড় বিপর্যয়ের সংকেত৷ কেননা, জাতীয় দলগুলি ছোট দলগুলি জয়ী নেতাদের বাগে আনার চেষ্টা করবে৷ চলবে ঘোড়া বেচা কেনার খেলা৷ ফলে আঞ্চলিক দলগুলির রমরমা কোনভাবেই সুখকর নয়৷ কেননা ছোট দলগুলি এককভাবে সরকার গঠন করতে পারবে না৷ পারবে বড় দলের প্রতি সহায়ক ভূমিকা রাখতে৷ ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে বিজেপির এমন খেলা দেখেছে দেশবাসী৷ এবার কর্ণাটকে বিজেপি নতুন করে খেল দেখাবে নাকি কংগ্রেস, জেডিএস জোট মেনে নেবে- তাই দেখার বিষয়৷ সেই সাথে একটা বিষয় স্পষ্ট যে, কর্ণাটকে রাহুলের করিশ্মা বলতে কিছুই ছিল না৷ কংগ্রেসের সভাপতি হবার পর নির্বাচনে চমক দেখাতে পারলেন না৷ বরং টিকে থাকার জন্য বেঁচে নিলেন সমঝোতার পথ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top