News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রসহ গুলি
Image

উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রসহ গুলি

বুলন্দশহর, ১৬ মে (হি.স.) : উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার খানপুরে পুলিশের জালে ধরা পড়ল এক কুখ্যাত দুষ্কৃতী। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে বুলন্দশহর জেলার খানপুরে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেই সময় বাইকে করে আসা দুই দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পাল্টা জবাব দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ চলাকালীন ঘটনাস্থল থেকে এক দুষ্কৃতী চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় অপর এক দুষ্কৃতীকে ধরতে সক্ষম হয় পুলিশ।

আহত ওই দুষ্কৃতীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধৃত দুষ্কৃতীর কাছ থেকে একটি দেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, মোটরবাইক ও একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দুষ্কৃতীর নাম সোনু। ধৃতের বিরুদ্ধে খুন, লুঠ, ডাকাতির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে প্রাশসনের তরফ থেকে তার মাথার দাম ২৫ হাজার টাকা ঘোষণা করা হয়েছিল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top