News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার ফোন কুমারস্বামীকে, রুখতে হবে বিজেপিকে
Image

মমতার ফোন কুমারস্বামীকে, রুখতে হবে বিজেপিকে

কলকাতা, ১৬ মে (হি. স.) : বিজেপিকে জোর ধাক্কা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান ২০১৯ সালের আগে কর্নাটক বিধানসভা জেডি(‌এস)‌–কংগ্রেস জোট সরকার গড়ে উঠুক! বুধবার সেই পরামর্শ দিতে তিনি টেলিফোন করলেন কুমারস্বামীকে।

বিজেপিকে ঠেকানোই তাঁর প্রধান লক্ষ্য। কারণ, একমাত্র বিজেপিই গোটা দেশে বিভাজনের রাজনীতি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এই বার্তাটা ফের মমতা বন্দ্যোপাধ্যায়আজ পৌঁছে দেন কুমারস্বামীকে। বিজেপিকে ঠেকাতে আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ফেডারেল ফ্রন্টের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যে রাজ্যে যে রাজনৈতিক দল শক্তিশালী তাঁদের সঙ্গে জোট করে বা তাঁদের জায়গা ছেড়ে দিয়ে বিজেপিকে ঠেকাতে হবে বলে জানিয়েছেন তিনি। সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে এখন বিজেপিকে ঠেকাতে তৎপর জনতা দল সেকুলারও।

সূত্রের খবর, আজ প্রায় ১৫ মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় ও কুমারস্বামীর মধ্যে কথা হয়েছে। মমতার মতে, জাতপাতের রাজনীতি করে মানুষের মধ্যে হিংসা তৈরি করছে। আর তাতে দেশের ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তি নষ্ট হচ্ছে গোটা দেশ তথা বিশ্ব আঙিনায়। এ দিন টেলিফোনে বাংলার মুখ্যমন্ত্রী কর্নাটকের সম্ভাব্য মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেন, ‘‌কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গড়ুন। যেভাবেই হোক বিজেপিকে ঠেকাতে হবে। কারণ তারা দেশের ভাবমূর্তি তথা মানুষের জীবন জীবিকা নষ্ট করছে। ২০১৯ সালের আগে এটাই বিজেপির কাছে হবে চরম ধাক্কা।’‌

ইতিমধ্যেই মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী টুইট করে বলেছিলেন, কংগ্রেস–জেডিএসের সঙ্গে আরও আগে জোট করলেই ফল অন্যরকম হত। তারপরই কর্নাটকে রাজনৈতিক সমীকরণ পাল্টে যায়। আর কপালে ভাঁজ পড়ে বিজেপির। এবারও জেডি(‌এস)‌–এর রাজ্য সভাপতি কুমারস্বামীকে তাঁর পরামর্শ দেওয়া জাতীয় রাজনীতিতে সুদূরপ্রসারি প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top