News Flash

  • Home
  • Uncategorized
  • সভাপতি নির্বাচিত হওয়ার পর তৃতীয় পরাজয়, রাহুল গান্ধীকে কটাক্ষ রাজ্যবর্ধনের
Image

সভাপতি নির্বাচিত হওয়ার পর তৃতীয় পরাজয়, রাহুল গান্ধীকে কটাক্ষ রাজ্যবর্ধনের

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হতে প্রস্তুত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সোনিয়া পুত্র রাহুল গান্ধীর এই মন্তব্যের ১০ দিনের মধ্যেই দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক হাতছাড়া হল কংগ্রেসের| এমনকি রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার পরাজয়ের মুখে পড়ল কংগ্রেস| এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর| মঙ্গলবার রাহুলকে কটাক্ষ করে রাজ্যবর্ধন বলেছেন, ‘রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর তৃতীয়বারের জন্য পরাজয়| তিনি নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছিলেন| এখন যদি সমস্ত বিরোধী দল একত্রিত হতে চায়, তবে আমাদের পক্ষেও ভালো হবে| দেশের সমস্ত নোংরামি এক সঙ্গে দূরীভূত হবে|’
উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখ সোনিয়া তনয় রাহুল গান্ধী বলেছিলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হতে তিনি প্রস্তুত| রাহুল গান্ধীর এই মন্তব্যের ১০ দিনের মধ্যেই কর্ণাটক হাতছাড়া হল কংগ্রেসের| অন্যদিকে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে অক্সিজেন পেল ভারতীয় জনতা পার্টি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top