News Flash

  • Home
  • Uncategorized
  • আমেঠিতে পৃথক পথ দুর্ঘটনায় মৃত দুই, আহত অন্তত তিনজন
Image

আমেঠিতে পৃথক পথ দুর্ঘটনায় মৃত দুই, আহত অন্তত তিনজন

আমেঠি, ১৪ মে (হি.স.): উত্তর প্রদেশের আমেঠিতে পৃথক পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল নাবালক সহ মোট দু’জনের| পৃথক পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন কমপক্ষে তিনজন| রবিবার সন্ধ্যায় প্রথম দুর্ঘটনাটি ঘটেছে আমেঠির রঘু পূর্বা চৌরাহা এলাকায়| পুলিশ সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় রঘু পূর্বা চৌরাহা এলাকায় মোটরবাইকে সজোরে ধাক্কা মারে একটি টেম্পো| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হিমাংশু (১১) নামে একজন নাবলকের| এছাড়াও গুরুতর আহত হয়েছেন হিমাংশুর বাবা গিরধারি রাইদাস ও মা রাজকুমারী| গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনার পর থেকেই পলাতক টেম্পোর চালক|
আমেঠিতে অপর দুর্ঘটনাটি ঘটেছে আমেঠি-দুর্গাপুর রোডে| বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় রাম আসারে (৫০) নামে একজন ব্যক্তির| এছাড়াও গুরুতর আহত হয়েছেন বিশাল (২০) নামে একজন যুবক| দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়ির চালক|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top