News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে লাইনচ্যূত পাটনা-কোটা এক্সপ্রেস
Image

উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে লাইনচ্যূত পাটনা-কোটা এক্সপ্রেস

বারাবাঙ্কি, ১৩ মে (হি.স.) : উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে লাইনচ্যূত ট্রেন। শনিবার গভীর রাত ২ নাগাদ ঘটনাটি ঘটে। রেল সূত্রের খবর শনিবার কোটাগামী পাটনা-কোটা এক্সপ্রেস (১৩০২৩৭) বারাবাঙ্কিতে পাটরাংগাঁ স্টেশনের কাছে লাইনচ্যূত হয়। এই ঘটনায় ট্রেনের কয়েকজন যাত্রী সামান্য চোট পেয়েছেন। লাইনচ্যূত হওয়ার খবর পাওয়া মাত্র রেলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মেরামতির কাজে হাত লাগায়। রবিবার ভোর ৪টে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। লাইনচ্যূত ট্রেনের চালক জানিয়েছেন ঝড়ে উপড়ে যাওয়া একটি গাছ লাইনের উপর পড়ে থাকতে দেখে তিনি তৎক্ষণাৎ আপাতকালীন ব্রেক বা ইর্মাজেন্সি ব্রেক কষেন। তার জেরেই ট্রেনটি লাইনচ্যূত হয়ে যায়।
অন্যদিকে পাটনা-কোটা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত হওয়ার কারণে বহু ট্রেন দাঁড়িয়ে পড়ে। নির্ধারিত সময় অনেক ট্রেনই পৌঁছতে পারে না। কৈফিয়াৎ এক্সপ্রেস, সবরমতি এক্সপ্রেস, কামাখ্যা এক্সপ্রেস এবং বারাণসী এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে দেরিতে গন্তব্যে পৌঁছয়।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top