News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ট্রাক্টর উল্টে নিহত ৪ ও গুরুতর আহত ৮
Image

উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ট্রাক্টর উল্টে নিহত ৪ ও গুরুতর আহত ৮

ফিরোজাবাদ, ১৩ মে (হি.স.) : বিয়েবাড়ি যাওয়ার পথে ট্রাক্টর উল্টে নিহত ৪ ও গুরুতর আহত ৮। শনিবার গভীর রাত ১১টা নাগাদ বরযাত্রী বোঝাই ওই ট্রাক্টর উত্তরপ্রদেশের ফিরোজাবাদের একায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করে। বাকি আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পুলিশ সূত্রে খবর ট্রাক্টরটি নাঙ্গলা গারারিয়ার থেকে আসছিল। নিহতদের পরিচয় জানা গিয়েছে। নিহতরা হলেন কুলদীপ(৩০), ঈশান(৪), জয়ন্তী(৭), নরেশ(১৮)। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটিকে উদ্ধার করেছে পুলিশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top