নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ মে৷৷ বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে এক বিদ্যুৎ কর্মী গুরুরত ভাবে আহত হয়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায়৷ গত ২ দিন ধরে মোহরছড়া এলাকায় বিদ্যুৎ ছিলনা৷ তার সুবাদে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে সাব ডিভিশন-নং-২ এর এক কর্মী বিদ্যুতের এসটি লাইনে কাজ করতে যায় অন্যান্য কর্মীদের সাথে৷ রঞ্জিৎ ভট্টাচার্য্য নামে ওই বিদ্যুৎ কর্মী আচমকা বিদ্যুৎ শক লেগে উপর থেকে নিচে পড়ে আহত হয়৷ আহত ব্যাক্তিকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে পরে জিবি হাসপাতালে প্রেরণ করে দেয় চিকিৎসক৷
বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর জখম এক কর্মী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















