News Flash

  • Home
  • Uncategorized
  • পাটনায় বন্দুকবাজের গুলিতে খুন আরজেডি নেতা, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

পাটনায় বন্দুকবাজের গুলিতে খুন আরজেডি নেতা, তদন্ত শুরু করেছে পুলিশ

পাটনা, ১২ মে (হি.স.): বিহারের রাজধানী পাটনায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে খুন হলেন একজন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা| শুক্রবার রাতে পাটনার অনুশাবাদ এলাকায় আরজেডি নেতা দিনা গোপের বাড়ির কাছেই তাঁকে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে নিকটাত্মীয়র বিয়েতে গিয়েছিলেন পাটনার প্রাক্তন ডেপুটি মেয়রের স্বামী দিনা গোপে| বিয়েবাড়ি থেকে ফেরার সময় অনুশাবাদ এলাকায় বাড়ির কাছেই আরজেডি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী| রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন|
ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সম্ভবত একে ৪৭ রাইফেল থেকে গুলি করে খুন করা হয়েছে আরজেডি নেতা দিনা গোপেকে| কি কারণে খুন করা হল আরজেডি নেতাকে, তা তদন্ত করে দেখছে পুলিশ| তদন্তের স্বার্থে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top