News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে দেড়মাসে রাজ্যে ৩৬২৪ পরিবার ক্ষতিগ্রস্থ, মৃত্যু ৫
Image

ঝড়ে দেড়মাসে রাজ্যে ৩৬২৪ পরিবার ক্ষতিগ্রস্থ, মৃত্যু ৫

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ ঝড়ে গত দেড়মাসে রাজ্যে ৩৬২৪ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ঝড় ও বজ্রপাতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে৷ আবহাওয়া বিভাগ জানিয়েছে, এবছর ঝড় ও বৃষ্টিপাতের পরিমান অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি৷ স্বাভাবিক ভাবেই মাত্র দেড়মাসে ক্ষয়ক্ষতির এই পরিমান আগামী দিনে রাজ্য সরকারের আরোও চিন্তা বাড়াবে বলেই মনে হচ্ছে৷

প্রাপ্ত রিপোর্টে জানা গেছে, ৩০ মার্চ থেকে ১০ মে পর্যন্ত ঝড় বৃষ্টিতে ৩৬২৪ টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সাড়া রাজ্যে সবচেয়ে বেশি পশ্চিম জেলার বাসিন্দারা ক্ষতিগ্রস্থ হয়েছেন৷ পশ্চিম জেলায় সদর, মোহনপুর ও জিরানিয়া মহকুমায় ১৮১২ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এছাড়া ঊনকোটি জেলাতে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষয়ক্ষতি হয়েছে৷ সেখানে ৫২৮ পরিবার এই কদিনে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ রিপোর্ট অনুযায়ী এই সময়ের মধ্যে ধলাইতে ৫১৬ পরিবার, খোয়াইতে ১৪৬ পরিবার, উত্তর জেলার ১০৫ পরিবার, গোমতী জেলায় ২৮৬ পরিবার, সিপাহীজলা জেলায় ২১৮ পরিবার এবং দক্ষিণ জেলায় সবচেয়ে কম ১৩ পরিবার ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে৷

সাড়া রাজ্যে এই সময়ে ৫ জন ঝড় ও বজ্রপাতে মারা গেছেন৷ উত্তর জেলায় দুই জন এবং গোমতী, খোয়াই ও পশ্চিম জেলায় ১ জন করে ঝড় ও বজ্রপাতের কারণে নিহত হয়েছেন৷ এদিকে, সারা রাজ্যে কেবল সিপাহীজলা জেলার বিশালগড়ে ৫টি কুড়ে ঘর ঝড় বৃষ্টিতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সারা রাজ্যে ৫ জনের জীবনজীবিকা নির্বাহ করার ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়েছে৷ খোয়াই জেলার পদ্মবিলে সবচেয়ে বেশি ৪ জনের জীবন জীবিকা ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এছাড়া অমরপুরে ১ জনের জীবন জীবিকা ক্ষতিগ্রস্থ হয়েছে৷

এদিকে, সারা রাজ্যে এই সময়ে ১৭১ টি বাড়ি পুরো ধবংস হয়েছে৷ এছাড়া ৫২৩টি বাড়ি মারাত্মক ভাবে এবং ২৭৫৫টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলে জানা গেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top