News Flash

  • Home
  • Uncategorized
  • কর্নাটকে পুনরায় জয়ী হবে কংগ্রেস, বার্তা আত্মবিশ্বাসী সিদ্দারামাইয়ার
Image

কর্নাটকে পুনরায় জয়ী হবে কংগ্রেস, বার্তা আত্মবিশ্বাসী সিদ্দারামাইয়ার

বেঙ্গালুরু, ১২ মে (হি.স.): কর্নাটক বিধানসভা নির্বাচনে পুনরায় জয়ী হবে কংগ্রেস| প্রবল উচ্ছাসের সঙ্গে এমনটাই জানালেন কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া| শনিবার মহীশূরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্দারামাইয়া জানিয়েছেন, ‘আমরা প্রবল আত্মবিশ্বাসী| কর্নাটকের পুনরায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরবে কংগ্রেস|’ শুধু সিদ্দারামাইয়া নন, কর্নাটকের কংগ্রেসের পুনরায় জয় নিয়ে আশাবাদী বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেও| মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, ‘আমরা প্রবল আত্মবিশ্বাসী| ১৫০টি আসন ভুলে যান, ৬০-৭০টির বেশি আসনে জয়ী হবে না বিজেপি| তাঁরা শুধু স্বপ্ন দেখছে|’
কড়া নিরাপত্তা বেষ্টনীতে শনিবার সকাল থেকে কর্নাটকে শুরু হয়ে ভোটগ্রহণ| শনিবার ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় ভোটগ্রহণ চলছে ২২২টি আসনে| নির্বাচন কমিশন সূত্রের খবর, বেলা এগারোটা পর্যন্ত ভোট পড়েছে ২৪ শতাংশ| কর্নাটকের যে দু’টি কেন্দ্রের উপর সবার নজর তা হল বাদামি ও চামুণ্ডেশ্বরী| এই দু’টি কেন্দ্র থেকেই লড়ছেন বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া| তাঁর বিপক্ষে চামুণ্ডেশ্বরীতে প্রতিদ্বন্দীতা করছেন বর্তমান বিধায়ক জেডি (এস ) দলের জি টি দেবে গৌড়া এবং বাদামি কেন্দ্রে প্রতিদ্বন্দী বিজেপির প্রার্থী বি শ্রীরামুলু|
কর্নাটকে পুনরায় জয়ের ব্যাপারে কংগ্রেস যেমন আশাবাদী, তেমনই আশাবাদী ইয়েদুরাপ্পাও| শিকারিপুর কেন্দ্রে সকাল সকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর ইয়েদুরাপ্পা দাবি করেছেন, ‘কর্নাটকের ২২২টি আসনের মধ্যে বিজেপি কম করে ১৪৫-১৫০টি আসনে জয়ী হবে| একই সঙ্গে তিনি ১৭ মে শপথ নেবেন বলেও ঘোষণা করেছেন| এ প্রসঙ্গে ইয়েদুরাপ্পাকে কটাক্ষ করে বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, ‘ইয়েদুরাপ্পা মানসিকভাবে বিরক্ত| ১২০টিরও বেশি আসন পাবে কংগ্রেস| আমি প্রবল আত্মবিশ্বাসী|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top