News Flash

  • Home
  • Uncategorized
  • ঔরঙ্গাবাদে জল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত এক, উত্তপ্ত এলাকা
Image

ঔরঙ্গাবাদে জল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত এক, উত্তপ্ত এলাকা

ঔরঙ্গাবাদ, ১২ মে (হি.স.) : মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে জল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে একজনের । পুড়িয়ে দেওয়া হয় অন্তত ১০০টি দোকান ও কয়েকটি গাড়ি। । আহত হয়েছেন ৩৫ জনেরও বেশি। ঔরঙ্গাবাদে জারি করা হয়েছে ১৪৪ ধারা। স্থগিত রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
শুক্রবার রাতে ঔরঙ্গাবাদের একটি ধর্মীয়স্থানে অবৈধভাবে জলের সংযোগ নিয়ে ঝামেলা হয় দুই গোষ্ঠীর মধ্যে। পরে সেখানে সংযোগ বিচ্ছিন্ন করা হলে দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। আগুন লাগিয়ে দেওয়া হয় দোকান ও গাড়িতে। সংঘর্ষ থামাতে গিয়ে জখম হন অন্তত ১০ পুলিশকর্মী। আপাতত ওখানে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করে রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। ঘটনার জেরে উত্তপ্ত এলাকা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top