News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়া নদীর বস্তিবাসীদেরও নোটিশ, সাত দিনের মধ্যে না উঠলে বোলডজারের আশঙ্কা
Image

হাওড়া নদীর বস্তিবাসীদেরও নোটিশ, সাত দিনের মধ্যে না উঠলে বোলডজারের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ শহরের প্রতাপগড় সংলগ্ণ হাওড়া নদীর উপর চন্দ্রমোহন সেতুর পাশে বস্তিবাসীদেরও নোটিশ দিল প্রশাসন৷

বিধায়ক আশীষ কুমার সাহার সাথে সাক্ষাৎ করেন নোটিশপ্রাপ্ত বস্তিবাসীরা৷ ছবি নিজস্ব৷

নোটিশে উল্লেখ রয়েছে বস্তিবাসীরা যাতে সেখান থেকে উঠে যান অন্যথায় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে৷ এই নোটিশ পাওয়ার পর বস্তিবাসীরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন৷ তারা উপায়ান্তর না পেয়ে জেলা শাসকের বরাবরে একটি দাবীপত্র পেশ করেছেন৷ দাবীপত্রে উল্লেখ করা হয়েছে, তাদের সুষ্ঠু পুনর্বাসন দেওয়ার পরই এই উচ্ছেদ অভিযান চালানো হোক৷ এনিয়ে নোটিশপ্রাপ্ত বস্তিবাসীরা আট নং বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশীষ কুমার সাহার সাথে সাক্ষাৎ করেন এবং গোটা বিষয়টি জানান৷ যদিও আশীষ সাহা বিষয়টি নিয়ে প্রশাসনের আধিকারীকদের সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন৷

জানা গিয়েছে, ১১ মে পর্যন্ত সাত দিনের সময়সীমা বেধে দিয়ে প্রশাসনের তরফ থেকে হাওড়া নদীর উপর চন্দ্রমোহন সেতু সংলগ্ণ নতুন পল্লীর বাসিন্দাদের নোটিশ দেওয়া হয়েছে এলাকা থেকে সরে যাওয়ার জন্য৷ এই নোটিশ পাওয়ার পরই বস্তিবাসীদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েন৷ তারা দীর্ঘ ত্রিশ চল্লিশ বছর যাবৎ ঐ এলাকায় বসবাস করছেন৷ হঠাৎ করে সাত দিনের নোটিশে তাদেরকে উচ্ছেদ করার বিষয়টি নিয়ে তারা রীতিমতো দিশাহারা৷ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মোটরস্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে যেভাবে উচ্ছেদ অভিযান শুরু করেছে তাতে এই বস্তিবাসীরা আশঙ্কায় রয়েছেন কখন বোলডজার চালানো হয়৷

এদিকে, বস্তিবাসীদের উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে জানান, বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন কোনও বস্তিবাসীদের জনস্বার্থে উচ্ছেদ করলে তাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করেছে৷ শহরের বিভিন্ন স্থানে বস্তিবাসীদের জন্য আবাসান তৈরী করে দেওয়া হয়েছিল৷ কিন্তু, নতুন বিজেপি সরকার এই ধরনের আবাসন কিংবা পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযানে নেমেছে৷ সেটা অগণতান্ত্রিক এবং মানবতা বিরোধীই রাজ্যে যে আইনের শাসন নেই তা প্রমাণ করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top