News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আইনের শাসন নেই, দলীয় কাজেও বাধা, বিজেপি সরকারকে চরম মাশুল দিতে হবে ঃ সিপিএম
Image

রাজ্যে আইনের শাসন নেই, দলীয় কাজেও বাধা, বিজেপি সরকারকে চরম মাশুল দিতে হবে ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে আইনের শাসন নেই৷ দলীয় কাজেও বাধা দেওয়া হচ্ছে৷ এসবের জন্য বিজেপি সরকারকে চরম মাশুল দিতে হবে বলে  বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ হুশিয়ারি দিয়েছেন৷ তিনি রাজ্যে এক অচলাবস্থ চলছে বলে মন্তব্য করেছেন৷ বিজেপি সিপিএমের দলীয় কাজকর্ম করতে দিচ্ছে না৷ যা গণতান্ত্রিক রাষ্ট্রে কোনও ভাবে কাম্য নয়৷

গৌতম দাশ আরও অভিযোগ করেছেন, মঙ্গলবার খোয়াইয়ে দলের সাংগঠনিক সভা করতে নেতৃত্বরা যাচ্ছিলেন৷ এর আগেই খোয়াই পার্টি অফিসটি ঘিরে রাখে বিজেপি কর্মীরা৷ এই অবরোধের ফলে সিপিএমের কোন নেতা কর্মী পার্টি অফিসে পৌঁছতে পারেননি৷ পরবর্তী সময়ের পুলিশের রাজ্যস্তরের আধিকারীকদের সাথে যোগাযোগ করা হয় এবং এই ঘেরাও সম্পর্কে বিস্তারিত জানানো হয়৷ পরে পুলিশের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত করা হয় পার্টি অফিস এবং সভা করা হয়৷ এই ধরনের ঘটনা প্রমাণ করে বিজেপি কতটা অসহিষ্ণু৷ গৌতম দাশ বলেন, ১লা মে রাজ্যে আন্তর্জাতিক মে দিবস পালন করার ক্ষেত্রেও বাধা দিয়েছে বিজেপি৷ কার্ল মার্কসের জন্মদিবসও পালন করতে বাধা দেওয়া হয়৷ এসব কী হচ্ছে, প্রশ্ণ তুলেন তিনি৷ এসব কোনও ভাবেই বরদাস্ত করা হবে না৷

তিনি বলেন, সম্প্রতি রাজধানী আগরতলা শহর ও শহরতলীতে সিপিএম পার্টি অফিস, ট্রেড ইউনিয়নের অফিস সহ দোকনপাট ভেঙ্গে উচ্ছেদ করা হচ্ছে৷ বহু পুরনো পার্টি অফিস রয়েছে৷ সেগুলিও ভেঙ্গে দেওয়া হচ্ছে৷ আলাপ আলোচনার কোন সুযোগ রাখছে না৷ তাছাড়া পশ্চিম জেলার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেক কিভাবে  এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বলেও প্রশ্ণ তুলেন গৌতমবাবু৷ তিনি বলেন, ডঃ মিলিন্দ রামটেকে বদলীর আদেশপ্রাপ্ত৷ তিনি বেআইনীভাবে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন৷ এসব মেনে নেওয়া যায়না৷ উচ্ছেদ অভিযানের নামে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের ব্যবসা বাণিজ্য শেষ করে  দেওয়া হচ্ছে৷ তারা পরিবার পরিজনদের নিয়ে সমস্যায় পড়েছেন৷ তাদের পুনর্বাসনের জন্য সিপিএম পার্টি দাবী জানাচ্ছে বলে গৌতম দাস উল্লেখ করেন৷ তাছাড়া বিভিন্ন সামাজিক ভাতা নিয়ে সুর চড়িয়েছেন গৌতম দাস৷ তিনি বলেন, রাজ্য সরকার স্বামী পরিত্যাক্তা ভাতা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে৷ তিনি রাজ্যে যেসব সামাজিক ভাতা রয়েছে সেগুলি চালু রাখার জন্য দাবী জানিয়েছেন৷ বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক ভাতা ন্যুনতম দুই হাজার টাকা করারও দাবী করেন৷

অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে সাংসদ জীতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে বিজেপি ও আইপিএফটির মধ্যে চরম বিবাদ চলছে৷ শরিক দলের মধ্যে যেভাবে বিরোধ প্রকাশ্যে আসছে তা রীতিমতো উদ্বেগের৷ যে কোনও সময় বড় ধরনের বিবাদ রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করতে পারে৷ মঙ্গলবার ছৈলাংটায় বিজেপি ও আইপিএফটির মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাতে তিনি আগামীদিনের রাজ্যের শান্তি সম্প্রীতি নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top